6 Answers

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় বন্দুকধারীর হামলায় অন্তত ৯-২৭ জন নিহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল মাঠে শনিবার বাংলাদেশ-নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট হওয়ার কথা রয়েছে। সেখানে অবস্থান করছেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা। তারা সবাই নিরাপদে আছেন। দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট বলেন, দলের প্রতিটি খেলোয়াড় নিরাপদে আছেন। তাদের কোনো ক্ষতি হয়নি। সবাই এখন হোটেলে অবস্থান করছেন। দেশটির সাউথ আইল্যান্ডে আল নূর মসজিদে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে অন্তত ৫০টি গুলি করা হয়েছে। মসজিদের ভেতর থেকে সামাজিকমাধ্যমে গোলাগুলির লাইভ ভিডিও সম্প্রচার করা হয়। স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে যখন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, তখন শুক্রবারের জুমার নামাজ চলছিল। পার্শ্ববর্তী লিনউড মসজিদেও হামলায় নিহতের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। ঘটনার বর্ণনা দিয়ে এক প্রত্যক্ষদর্শী তরুণ বলেন, আমি গুলির শব্দ শুনে যতটা সম্ভব দৌড়ে পালিয়েছি। এ সময় আমি অনবরত শুধু গুলির শব্দ শুনেছি। বন্দুকধারীদের একজনকে আটক করে জেলে রাখা হয়েছে। একজনের দেহ আল নূর মসজিদের মধ্যে পড়ে থাকতে দেখা গেছে। দ্বিতীয় আরেকজনের দেহ লিনউড মসজিদে পড়ে থাকতে দেখা গেছে। বন্দুকধারীদের মধ্যে একজন অস্ট্রেলিয়ান বলে মনে করা হচ্ছে, তিনি তার ইচ্ছা জানিয়ে একটি লিখিত ইশতেহার পাঠ করছিলেন। তাতে তিনি বলছিলেন, এটি একটি সন্ত্রাসী হামলা। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্দা আরদার্ন এ হামলাকে নিউজিল্যান্ডের জন্য সবচেয়ে অন্ধকার দিন বলে উল্লেখ করেন।

2886 views Answered

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হেগলি ওভাল মাঠের খুব কাছে একটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়েরা। লিটন দাস ও নাইম হাসান ছাড়া বাংলাদেশ দলের সবাই মাঠে অনুশীলনে ছিলেন। অনুশীলন শেষে তাঁদের ওই মসজিদে জুম্মার নামাজ পড়তে যাওয়ার কথা ছিল। হতাহতের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের অনেকেই বেশ কয়েকজন নিহতের আশঙ্কা করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিউজিল্যান্ডের একটি অনলাইন সংবাদমাধ্যম স্টাফ ডট কো জানিয়েছে স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে নামাজ শুরুর ঠিক দশ মিনিট পর একজন বন্দুকধারী সেজদায় থাকা মুসল্লিদের ওপর গুলি চালায়। এরপর জানালার কাচ ভেঙে হামলাকারী পালিয়ে যায়। হামলাকারীর হাতে অটোমেটিক রাইফেল ছিল।

2886 views Answered

নিউজিল্যান্ডের হোগলি ওভালের স্থানীয় মসজিদে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে বলে জানাচ্ছে আন্তজাতিক গণমাধ্যমগুলো। যাদের মধ্যে ২ জন বাংলাদেশী বলে জানানো হচ্ছে। তবে বাংলাদেশের খেলোয়াড়েরা ভালো আছেন। জুম্মার নামাজ আদায় করার জন্য বাংলাদেশের খেলোয়াড়েরা নামাজ আদায় করতে যাচ্ছিলেন। তখনই এ ঘটনা ঘটে। ঘটনার পর তামিম ইকবাল তাঁর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানিয়েছেন যে বাংলাদেশের খেলোয়াড়েরা ভালো আছেন। ইতিমধ্যে শেষ টেস্ট বাতিল করা হয়েছে।

2886 views Answered

মূলত বাংলাদেশের খেলুয়ারদের উদ্দেশ্য করে হামলাটি করা হয় নি।মসজিদে হামলা করা হয়েছে।

2886 views Answered

টুইটারে ৮৭ পাতার ইশতেহার (ঘোষণাপত্র) আপলোড করে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার আগেই হামলাকারী ঘোষণা দেয়।  ইশতেহারে ওই হামলাকারী বলে- ‘এটি একটি সন্ত্রাসী হামলা।’  এর মাধ্যমে ওই সন্ত্রাসী হামলার আভাস আগেই তিনি দেয়।

 

এদিকে, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডানও এ হামলাকে সুপরিকল্পিত বলে উল্লেখ করেছেন।তিনি বলেন, ‘হামলাকারীর গাড়িতে দুটি বিস্ফোরক ডিভাইস যুক্ত করা ছিল।’

 

ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে এলোপাতাড়ি গুলি চালিয়ে ওই হামলায় অন্তত ৪৯ মুসল্লিকে হত্যা করেছে অস্ট্রেলিয়ার এক শ্বেতাঙ্গ সন্ত্রাসী। এতে আরও অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি আধা স্বয়ংক্রীয় শর্টগান ও রাইফেল দিয়ে সাউথ আইল্যান্ডে আল নূর মসজিদে অন্তত ৫০টি গুলি ছোড়ে ২৮ বছর বয়সী ওই যুবক।

 

খুদে ব্লগ টুইটারে হামলাকারী নিজের পরিচয় দিয়েছেন ব্রেনটন ট্যারেন্ট নামে। তিনি নিউ সাউথ ওয়েলসের গ্রাফটন থেকে এসেছেন। এলোপাতাড়ি গুলি ছোড়ার সময় মসজিদের ভেতর থেকে সামাজিকমাধ্যমে সরাসরি ভিডিও সম্প্রচার করেন এ শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী।

 

আজ শুক্রবার জুম্মার নামাজ চলার সময় এই নৃশংস হামলার ঘটনা ঘটে। হামলায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত এক নারীসহ চার ব্যক্তিকে আটক করা হয়েছে।

তথ্যসূত্র :  এখানে

2886 views Answered

না,হামলাকারীর উদ্দেশ্য বাংলাদেশের খেলোয়াররা ছিল না।সে শুধু সেই দেশের মুসলিমদের উপর হামলা করতে চেয়েছিল।

2886 views Answered

Related Questions

Next steps