আমার ব্রনের দাগ গুলো রয়ে গেছে...কি ব্যবহার করা উচিতঅনেক ফেস ওয়াস ব্যবহার করসি তাও রয়ে গেছে কালো হয়ে?
5 Answers
আপনি মেলাকেয়ার ক্রিম টি ব্যবহার করতে পারেন। এটির মাধ্যমে ব্রনের সহ যাবতীয় দাগ দূর হয়ে যাবে।
ত্বকের যেকোন ধরণের দাগকে হালকা করে ফেলার ক্ষেত্রে সবচাইতে ভালো কাজ করে থাকে লেবু। একই সাথে ত্বকের মরা চামড়া দূর করে ত্বকে নতুন কোষ তৈরিতে, ত্বকের নমনীয়তা বৃদ্ধিতে এবং ত্বককে উজ্জ্বল দেখাতে সাহায্য করে থাকে।
অনেকেই বেটনোভেট এন ক্রিমের কথা বলবে । আমি আপনাকে এর সম্পর্কে বলি। এটা ব্যাবহার করবেন না । আমি এটার ভুক্তভুগি। এটা খুবিই কার্যকর সেটা সত্যি কিন্তু এটা ব্যবহার শুরু করলে কন্টিনিউ করে যেতে হয়, বাদ দিলে মুখের অবস্থা আর দেখার মত থাকে না। তবে ব্যাবহার কালে মুখ খুব সুন্দর ও পরিষ্কার থাকে। এটা সারাজিবন নেওয়া সম্ভব না। এর সাইড ইফেক্ট হলো বেশিদিন ব্যবহারে মুখের নিচের দিকে গুটি গুটি ব্রণ শক্ত আকারে দেখা যায়।
কিছুদিন আগে আমার এলাকায় এর দাম ছিল ২৬ টাকা সেটা এখন ১০০ টাকার কমে দেয় না তারা বলে এই ওষুধ আসা বন্ধ হয়ে গেছে।
এখন ব্যবহার করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার।
আর আমাকে কিছু বলে সাহায্য করুন আপনি আপনার মুখের ব্রণ কিভাবে সারালেন?
-
- 1. এক চিমটি হলুদ, ১ চা চামচ টমেটো বা লেবুর রসের সাথে মিশিয়ে মুখের ত্বকে লাগান নিয়মিত। ৩০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি প্রতিদিন করুন ব্যবহার করুন। আপনি ডাবের পানির সাথে মিশিয়ে নিতে পারেন।
-
- 2. আপনি ৪-৫ টি আমন্ড সারারাত ভিজিয়ে রেখে এটি গুঁড়া করে পেস্ট তৈরি করে এর সাথে বাটার মিল্ক বা মালাই ও বেসন মিশিয়ে এই প্যাক ত্বকে লাগান। ১০ -১২ মিনিট এই প্যাক ত্বকে রাখুব এরপর কিছুক্ষণ স্ক্রাব করে ত্বক ধুয়ে ফেলুন।
-
- 3. বেসনের সাথে বাটার মিল্ক মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগান আর শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। তৈলাক্ত ত্বকে এই ফেশ প্যাক ব্যবহার করা যাবে না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy