দেশের বাইরে যাওয়ার জন্য কী কী প্রয়োজন হয়?
2 Answers
এটা নির্ভর করবে আপনি অন্য দেশে গিয়ে কি ধরনের কাজ করবেন তার উপর। আপনি যদি অন্য দেশে গিয়ে গাড়ি চালাতে চান তাহলে দেশে থেকে ট্রেনিং দিতে হবে। ড্রাইভিঙ লাইসেন্স করতে হবে।আর পাসপোর্ট ভিসা তো লাগবেই।
অনেক বিষয় মাথায় রাখতে হবে। তার মধ্যে প্রথম হচ্ছে যে শিক্ষার্থী বিদেশ যেতে ইচ্ছুক তার পরিবারের সার্মথ্য আছে কি না সেটি দেখতে হবে। পরিবার তাকে কি ধরনের সহযোগিতা করতে পারবে সেটা মাথায় রাখতে। পড়ালেখা করতে টাকা পয়সা দিয়ে কি ধরনের সহযোগিতা করতে পারবে সেটার চিন্তা আগে মাথায় রাখতে হবে। এরপর কোন দেশ যেতে চান সেদেশের ভাষা শিখে নিতে হবে। এজন্য নিজেকে আগে থেকেই প্রস্তুত করতে হবে। যেদেশে যান না কেন আগে আপনাকে ইংরেজিতে ভাল দক্ষ হতে হবে। এজন্য বিভিন্ন কোচিং এর মাধ্যমে বিভিন্ন মেয়াদি কোর্স করতে পারেন। নিজের পড়াশুনার পাশাপাশি নিজেকে প্রস্তুত করতে পারলে অনেক ভাল হবে। সবচেয়ে বেশি গুরুত্বপর্ণ কাজ হলো কোন দেশে যাবে শিক্ষার্থীরা সে বিষয় আগে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের দেশের অনেক শিক্ষার্থী সিদ্ধান্ত নিতে পারে না। কোন দেশে যাবে এবং কোন বিষয় পড়াশুনা করব। যে কারণে অনেক ক্ষেত্রে সমস্যা দেখা যায়। আজকে হয়তো কানাডা যাওয়া চেষ্টা করছেন কাল হয়তো সেই সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যায়। অন্যদিন নিউজিল্যাড যাওয়ার চিন্তা করে। এমন করার জন্য অনেক সময় সমস্যা সৃষ্টি হয়। একারণে আগে সিদ্ধান্ত নিতে হবে কোন দেশে যাবেন। এবং সেই দেশে যেতে হলে কি কি বিষয় আগে জানতে হবে। তাদের দেওয়া শর্ত অনুযায়ী নিজেকে গড়ে তুলতে হবে। কোন কলেজ, বিশ্ববিদ্যালয় পড়তে আগ্রহী তারা কি ধরনের সুযোগ সুবিধা দেবে সেগুলো জানতে হবে। পড়তে হলে কি কি যোগ্যতা লাগে সে বিষয় আগেই দেখে নিতে হবে। অনেক শিক্ষার্থী আছে তিন মাস চার ধরে সবকিছু প্রস্তুতি শেষ করে। কিন্তু আবেদন ফি পরিশোধ করতে গিয়েই পড়তে হয় সমস্যার মধ্যে। কারণ শিক্ষার্থীর সরাসরি নিজেদের অবেদন ফি পরিরোধ করতে পারে না। কারণ বাংলাদেশে আবেদন ফি পরিশোধ করার জন্য কিছু শর্ত আছে। এখনও আমাদের দেশের ব্যাংকগুলোতে আবেদন ফ্রি পরিশোধ করা তেমন ব্যবস্থা চালু নেই। বাংলাদেশ ব্যাংকের তেমন উদ্যোগ নেই। এছাড়া কমসংখ্যাক লোক আছে যারা আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে। যে কারণে নিজে নিজে আবেদন ফি পরিশোধ করতে সমস্যায় পড়তে হয়। তবে শিক্ষার্থীরা যেদেশে পড়ালেখা করতে চান সেদেশে তার কোন আত্নীয় স্বজন থাকলে তাদের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে পারেন। মূল বক্তব্য:গ্লোবাল স্টাডি কনসালট্যান্সির ব্যাবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম জীবন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy