বিদ্যালয় থেকে শিক্ষা সফরে যাওয়ার জন্য হেল্প প্রয়োজন?
2 Answers
যাইহোক প্রথমে একটি খাতা তৈরি করেন।তার পর যে যে শিক্ষা সফরে যেতে ইচ্ছুক তাদের একটি লিষ্ট করুন।তারপর যদি শিক্ষা সফরে যেতে ইচ্ছুকদের সংখ্যায় বেশি হয় বা আপনার যদি মনে হয় যে এদের প্রত্যকের কাছে যোগাযোগ করা আপনার পক্ষে সম্ভব নয় তাহলে আপনার কয়েকজন বন্ধুকে আপনার সহযোগী করুন এবং তাদের নিয়ে একটি কমিটি গঠন করুন।
এই কাজের জন্য সবচেয়ে গুরুত্বপুর্ণ কাজ হলো সবকিছুর হিসাব রাখা।সব থেকে ভালো হয় যদি সবসময় ঐ খাতাটি নিজের কাছে রাখেন।এতে হিসাব রাখতে সহজ হবে।
যদি কোনো সমস্যা হয় তাহলে যথাশীঘ্রই আপনার স্কুলের সিনিয়র শিক্ষক বা অধ্যক্ষের সাথে যোগাযোগ করুন।
সংগ্রহীত অর্থগুলো নিজ দায়িত্ব সুরক্ষিত রাখুন।
শিক্ষা সফর অনেক বড় একটা কাজ। এইটা একা সামলানো খুব কঠিন কাজ। যেহেতু আপনি দ্বায়িত্বপ্রাপ্ত হয়েছেন সেহেতু এইটা এখন সুসম্পন্ন করতেই হবে। এক্ষেত্রে একা একা কাজটা করতে যাওয়া ঠিক হবে না। আপনাকে একটি টিম করতে হবে। টিম মেম্বারদের স্বেচ্ছাশ্রম দেওয়ার মানসিকতা থাকতে হবে। তাদের সাথে সমন্বয় করে কর্মপরিকল্পনা ঠিক করতে হবে।
আমার অভিজ্ঞতা থেকে বলছি, প্রথমেই উর্ধতন কর্তাদের সাথে আলোচনার মাধ্যমে আপনাদের শিক্ষা সফরের স্হান নির্ধারণ করতে হবে। সেই অনুযায়ী পরিবহন খরচ, খাওয়া দাওয়ার খরচ আরো আনুষঙ্গিক খরচ এস্টিমেট করতে হবে। প্রত্যেকটা বিষয়ের খরচ হিসাব করার সময় সেই বিষয়ে অভিজ্ঞজনের মতামত নিতে হবে। এরপর দ্বায়িত্ব বন্টন করতে হবে কে বা কারা কোন কাজ করবে (সবকিছুর কর্তৃত্ব একা নেওয়া ঠিক হবে না) সেই অনুযায়ী সকল কাজ সম্পন্ন হচ্ছে কিনা তার তদারকি করতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy