শরাবান তহুরা সম্পর্কে বিস্তারিত জানতে চাই। এটা কি কোন মদ?
2 Answers
জান্নাতের মধ্যে হারাম-হালাল বলতে কিছুই থাকবে না। কারণ, শরিয়াহ হলো দুনিয়ার জন্য। ইসলামের যে বিধিবিধানগুলো আল্লাহতায়ালা বান্দাদের জন্য দিয়েছেন, এগুলো পরিপূর্ণ করে দিয়েছেন দুনিয়াতেই। ইসলাম যে বিধানগুলো নিয়ে এসেছে, এটা পরিপূর্ণ বিধান। এটা দুনিয়ার জন্য। এটি দুনিয়ায় কার্যকর হবে। বরং আল্লাহ জান্নাতকে তাঁর নেয়ামত দিয়ে এত অনাবিল শান্তি ও সুন্দর করেছেন, যাতে করে আল্লাহর বান্দাগণ কোনো ধরনের ভয়ে থাকবে না। এরপর তাদের দুশ্চিন্তা বলতে কোনো জিনিস থাকবে না। তাদের জন্য অতিরিক্ত কী থাকবে, আল্লাহতায়ালা সেটা বলে দিয়েছেন, যে ‘তাদের মন যা চাইবে তার সবকিছু আল্লাহ তাদের জন্য রেখে দেবেন এবং যা তারা দাবি করবে, যা তারা করতে চায় আল্লাহ সবটাই তাদের জন্য দিয়ে দেবেন।’ সুতরাং, জান্নাতের মধ্যে হারাম-হালালের মাসয়ালা আসবে না।
#শারাবান তাহুরা, জান্নাতীদের জন্য একটি বিশেষ পানীয় যা তাদেরকে পান করার জন্য প্রদান করা হবে। এটি একটি সুস্বাদু পানীয় যা খেয়ে জান্নাতীগণ তৃপ্তিবোধ করবে। হযরত আবু কেলাবা এবং ইবরাহীম রহ.-এর বর্ণনায় রয়েছে, জান্নাতের শরাবকে 'শারাবান তাহুরা' বলা হয়েছে, কেননা তা পেশাবে পরিণত হবে না; বরং মেশকের মত সুঘ্রাণযুক্ত ঘাম হয়ে বের হয়ে যাবে। এর পদ্ধতি হলো, জান্নাতীরা যখন খাওয়া দাওয়া শেষ করবে তখন তাদের সামনে শরাব পেশ করা হবে। তা পান করলে তাদের পেট পরিস্কার হবে। -তাফসীরে রাযী, ১৬/২৩৬, তাফসীরে বাগাবী ৮৭২, তাফসীরে মাফাতীহুল গায়েব ৩০/২২৪
# দুনিয়ার মদ মানুষের তৈরি এবং তাতে হারাম দ্রব্য মিশ্রিত তাই তা খাওয়া অবৈধ। কিন্তু জান্নাতে তৈরি মদ হবে স্বয়ং মহান আল্লাহ তাআলা কতৃর্ক বানান এবং পবিত্র বস্তুর সংমিশ্রণ তাই জান্নাতী মদ খাওয়া হালাল হবে। -সূরা ইনসান, ২১
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy