1 Answers
প্রাক ইসলাম যুগে আরবদের অনেকে অদৃষ্টবাদে বিশ্বাসী ছিল৷ তাদের ধারনা ছিল, আল্লাহ তায়ালা সর্বময় ক্ষমতার অধিকারী। মানুষকে তিনি যা করতে বাধ্য করেন তা-ই মানুষ করে। তারা ইসলামে প্রবেশ করার সাথে সাথে এক গোঁড়া সম্প্রদায়ে পরিণত হয়। তাদের মতে, আল্লাহর কাছে মানুষ সম্পূর্ণ এক অসহায় অক্ষম। জাহম ইবনে সাফওয়ান জাবারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। উমাইয়া খিলাফত আমলে এ সম্প্রদায় খুব জনপ্রিয় হয়ে ওঠে এবং রাজকীয় পৃষ্ঠপোষকতা লাভ করে। তাদের মতে, প্রতিটি কাজই আল্লাহর কাছ থেকে আসে। কারো কোনোরূপ স্বাধীনতা নেই, কাজেই মানুষ তার কৃতকর্মের জন্য দায়ী নয়। সে সম্পূর্ণ আল্লাহর সার্বভৌম শক্তির অধীন। আল্লাহ যাকে ইচ্ছা পুরস্কার ও যাকে ইচ্ছা শাস্তি প্রদান করেন। তাদের এরকম মতবাদ হযরত আবু বকর (রাঃ) ও হযরত ওমর (রাঃ)-এর খেলাফতের সময় স্তিমিত থাকলেও হযরত ওসমান (রাঃ) ও হযরত আলী (রাঃ)-এর শাসনামলে পূর্ণভাবে আত্মপ্রকাশ করে। এককথায়, জাবারিয়া সম্প্রদায়ের উদ্ভব ইসলামের সাবলীল জীবনধারায় এক চরমপন্থী চিন্তা চেতনা সঞ্চার করে। তারা শরীয়তের মূলনীতি অস্বীকার করে ইচ্ছাধীন জীবন যাপনের প্রবক্তা। তাই, জাবারিয়ারা ভ্রান্ত সম্প্রদায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy