1 Answers
তৎকালীন সময়ে আরবের মানুষদের মধ্যে ভাষা ও সাহিত্যের প্রভাব ছিল খুবই বেশি। তারা উচ্চাঙ্গের সাহিত্য রচনায় ও সাহিত্যের মূল্যায়নে ছিল অতি পরাঙ্গম। মহান আল্লাহ তায়ালা তৎকালীন ভাষার যাদুকর, কআি সাহিত্যিক ও সাধারণ আরব বাসীকে চ্যালেঞ্জ প্রদান করেন। সর্বপ্রথম পবিত্র কুরআনের মোকাবেলায় কোনো একটি কিতাব আনতে চ্যালেঞ্জ করে আল্লাহ তায়ালা এরশাদ করেনঃ- "(হে রাসূল!) বলুন, 'তাহলে তোমরা আল্লাহর কাছ থেকে এমন একটি কিতাব নিয়ে আস যা এ দু’টো কিতাব থেকে উৎকৃষ্ট, আমি তারই অনুসরণ করব, যদি তোমরা সত্যবাদী হয়ে থাক'।" (সুরা আল-কাসাস, আয়াত নং ৪৯) এছাড়াও, আল্লাহ তায়ালা কোনো একটি সুরা তৈরি করার জন্য আরো চ্যালেঞ্জ করে বলেনঃ "আর আমি আমার বান্দার উপর যা নাযিল করেছি, যদি তোমরা সে সম্পর্কে সন্দেহে থাক, তবে তোমরা তার মত একটি সূরা নিয়ে আস এবং আল্লাহ ছাড়া তোমাদের সাক্ষীসমূহকে ডাক, যদি তোমরা সত্যবাদী হও।" (সুরা বাকারা, আয়াত নং ২৩)।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy