1 Answers

কিছু মনস্তাত্ত্বিক কৌশলঃ১.শান্ত এবং স্থির কন্ঠস্বরে কারো সাথে তর্ক করলে সেটা আপনাকে আপনার প্রতিপক্ষের উপর কর্তৃত্ব করতে সহায়তা করবে;২.দুটি ভাষায় কথা বলতে পারার সক্ষমতা এলজেইমার(Alzheimer) রোগের লক্ষন প্রকাশে বিঘ্ন ঘটায়;৩.কোন কিছুকে মুখস্ত করার সবথেকে ভালো উপায় হলো, ৩০-৩৫ মিনিট পড়ার পরে ১০ মিনিট বিরতি দেয়া;৪.পরীক্ষা শুরুর মাত্র ১০ মিনিট পূর্বে যদি আপনি আপনার উদ্বেগ বা দূর্বলতার কথা একটি কাগজে লিখে নেন, তাহলে এ বিষয়ে আপনি তুলনামূলকভাবে ভালো নম্বর পেতে পারেন;৫.আমরা কিভাবে চিন্তা করি, সে চিন্তা করতে পারাটা উচ্চ বুদ্ধিমত্তার একটি লক্ষন;৬.ভুলে যাওয়া কোন জিনিস স্মরন করার জন্যে চোখ বন্ধ করে সেটা মনে করার চেষ্টা করা সবচেয়ে ভালো উপায়;৭.আপনার স্বপ্নগুলি বুঝার জন্যে সেগুলোকে একটা কাগজে লিখে নিন। তাহলে দেখবেন, আপনি কি চাইছেন সে ব্যাপারে আর কোন অস্পষ্টতা থাকবে না;৮.জীবনে সুখে থাকার অন্যতম প্রধান কারন, অন্যের প্রতি কৃতজ্ঞতাবোধ।

2946 views

Related Questions