1 Answers

হার্ট অ্যাটাকের প্রধান ও সাধারণ লক্ষণ হলো বুকে ব্যথা—এ কথা আমরা সবাই জানি। এই ব্যথা বুকের মাঝখানে বা বাঁ পাশে শুরু হয় এবং ক্রমেই বাঁ হাত, গলা বা চোয়ালে ছড়িয়ে পড়ে। ব্যথার ধরনটিও বেশির ভাগ ক্ষেত্রেই চাপ দিয়ে ধরে রাখা বা বুকটা দুমড়েমুচড়ে যাওয়ার মতো। সঙ্গে ঘাম হবে প্রচুর। হার্ট অ্যাটাকের এই সাধারণ উপসর্গ হলে কমবেশি সবাই সতর্ক হয়ে ওঠেন এবং জানেন যে এমনটি হলে যত দ্রুত সম্ভব হাসপাতালে পৌঁছাতে হবে। কিন্তু সব সময় হার্ট অ্যাটাকে এ রকম উপসর্গ না-ও হতে পারে।



জরুরি বিভাগের বুকের ব্যথাজনিত কারণে যেসব রোগী আসে তার শতকরা ২০ ভাগের বেশি আসে মানসিক বা দুশ্চিন্তাজনিত কারণে। তাই দূশ্চিন্তা মাথা থেকে ঝেরে ফেলুন।পেটে ব্যথা সঙ্গে সঙ্গে বুকে ব্যথা থাকতে পারে যেমন পিত্তথলিতে পাথরের কারণে হয়। যেকারণেই বুকে হোক না কেন রোগীকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

2454 views Answered

Related Questions

Next steps