1 Answers
১) ব্যাংকঃ আপনি ব্যাংকের চাকরির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন যদি আপনি ব্যাবসায় শিক্ষা বা কমার্সের শিক্ষার্থী হয়ে থাকেন। অনেকে বলবে, ভাই, আমার এক চাচাতো ভাইয়ের ফুফাতো ভাই, আর্টস থেকে ইকোনমিকস পড়ে ব্যাংকে চাকরী করে। তাদের জন্য আমার উত্তর হলো, বর্তমানে বাংলাদেশে বেকারত্ব দূরীকরণের জন্য সরকারের চাপের কারনে ব্যাংকে অন্যন্যা ডিপার্টমেন্ট এর স্টুডেন্ট নিয়ে থাকে। আর অন্য ডিপার্টমেন্ট এর যারা চাকরি করে,তারা বেশিরভাগ কোন মামা- কাকার সাহায্য নিয়ে চাকরি করে। আপনি যদি সৎভাবে ব্যাংকে চাকরী করতে চান,তবে কমার্সের বিকল্প নেই। কারন সারাজীবন পৃষ্ঠার পর পৃষ্ঠা কোটি কোটি টাকার হিসেব কে করেছে??? ২) শিল্পপ্রতিষ্ঠানঃ শিল্পপ্রতিষ্ঠানের বড় বড় পদে যারা আছে, সবাই কমার্স বেকগ্রাউন্ডের। একটি শিল্পপ্রতিষ্ঠান কিভাবে চালাতে হবে, শ্রমিকদের মোটিভেশন কিভাবে দিতে হবে। শ্রমিকের মজুরি হার কিভাবে নির্ধারণ করতে হবে। এইসব বিষয় কমার্সের স্টুডেন্টের চেয়ে বেশি কেউ জানেনা। আপনি যদি সিএ ডিগ্রি অর্জন করতে পারেন তবে,আপনার প্রাথমিক অবস্থায় বেতন হবে, প্রায় দেড় লক্ষ টাকা। আর যদি সিএ সম্পূর্ন শেষ করতে নাও পারেন,তবুও আপনার ভালো বেতনে চাকরির জন্য অগ্রাধিকার পাবেন। কমার্স ছাড়া অন্য বিভাগের স্টুডেন্টের কাছে সিএ কোর্সগুলো চিরতার রসের মতো লাগবে।