1 Answers

আমরা যারা মুসলমান-তারা আখেরী নবী হযরত মুহাম্মদ মোস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত বা অনুসারী। মহানবী (স.) রিসালাত ও নবুয়াতের সর্বশেষ মাইলস্টোন। তাঁর হাতে পূর্ণতা পেয়েছে ঐশী ধর্ম বিধান। রাসূল প্রেরণের পথপরিক্রমাকে রিসালত বলা হয়। একইভাবে ‘নবুয়াত’ মানে হলো আল্লাহর প্রতিনিধিত্ব করার সৌভাগ্য অর্জন করা। যুগ যুগ ধরে বিশ^মানবতার হিদায়তকল্পে প্রেরিত হয়েছে অসংখ্য নবী-রাসূল। নবী-রাসূলগণের পবিত্র সিলসিলায় ভক্তি ও শ্রদ্ধা প্রদর্শন করা আমাদের ঈমানের অংশ। নবী-রাসূলগণ (আ.) ছিলেন আল্লাহ প্রদত্ত পবিত্র শক্তির অধিকারী। তারা যাতে খোদাদ্রোহী প্রতিকূলতা মোকাবেলা করে ঐশী ফরমান মানুষের হৃদয়মূলে স্থাপন করতে সক্ষম হন এজন্য তাদের দেয়া হয়েছে মু’জিজা বা মানুষের অহমিকতা অপারগ করে দেয়ার মত শক্তি। আল্লাহ তাদের আরো দিয়েছেন কিতাব ও সহীফা। মানুষ ভুলত্রুটির উর্ধ্বে নয়। মানুষের চিন্তার পরিধি সীমিত। একজন সৃষ্টি হিসেবে, একজন সেরা জীব হিসেবে তাকে নির্ভুল পথে চলতে হলে খোদাতায়ালার ঐশীবাণী মোতাবেক চলতে হবে। এ পবিত্র বাণী বহন করে এনে মানব সমাজে পৌঁছে দেন নবী রাসূলগণ। মানবীয় কার‌্যাবলীর মধ্যে কতগুলো আল্লাহর পছন্দমত ও কতগুলো তার বিপরীত হয়ে থাকে। কেউ কোন কাজ উত্তম বিবেচনায় করে থাকে, কোন কাজ মন্দ জ্ঞান করে তা হতে বিরত থাকে। উভয় ক্ষেত্রে আল্লাহর পছন্দ না হওয়া দুটোই সম্ভব। আল্লাহ কোন বিষয়ে রাজী থাকেন বা না থাকেন তা কারো জ্ঞানের আয়ত্বাধীন নয়। তাঁর মর্জি কি, তিনি জানিয়ে না দিলে কারো পক্ষে জানা সম্ভব নয়। এ উদ্দেশ্যে আল্লাহর তরফ হতে এমন কারো আগমন প্রয়োজন, যিনি লোকদেরকে তার মর্জি সম্বন্ধে সঠিক সংবাদ দিতে পারেন। এই বিশিষ্ট সংবাদ বাহকগণই আল্লাহর রসূল। রাসূলগণ সমুদয় ভ্রষ্টতা থেকে মানুষদের রক্ষা করেন। কুরআনুল কারীমে ইরশাদ হয়েছে : আল্লাহ ঈমানদারদের উপর অনুগ্রহ করেছেন যে, তাদের মাঝে তাদের নিজেদের মধ্য থেকে নবী পাঠিয়েছেন তিনি তাদের জন্য তাঁর আয়াতসমূহ পাঠ করেন। তাদেরকে পরিশোধন করেন এবং তাদেরকে কিতাব ও কাজের কথা শিক্ষা দেন।’-৩ঃ১৬৪)। প্রজার পক্ষে রাজার যেরূপ আবশ্যকতা আছে, বান্দার পক্ষেও তদ্রুপ ইহলৌকিক-পারলৌকিক ব্যাপারে আল্লাহর চরম আবশ্যকতা আছে। প্রত্যেক যুগে এমন কিছু মহাপুরুষ প্রেরিত হন যাদের সাথে আল্লাহ ও বান্দা উভয় পক্ষের সম্বন্ধ থাকে এবং যিনি আবশ্যকীয় বিষয়সমূহ প্রচার করেন। নতুবা সৃষ্টির শৃংখলাসমূহ বজায় থাকে না।  সূত্র: ইসলাম শিক্ষা বই

2465 views

Related Questions