2 Answers
কারণটা এটাই যে আপনি দাঁতের যত্ন নেন না। অথবা অভাব জনিত কারণে এমন হয়েছে।
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে টুথপেস্ট ও ব্রাশ দিয়ে ওপর থেকে নিচে এবং নিচ থেকে ওপরের দিকে ভালো করে দাঁত ব্রাশ করে নেবেন এবং দাঁতের ভেতর দিকেও ভালো করে মাজবেন।
ভিটামিন সি জাতীয় খাবার দাঁত ও মাড়ির জন্য অত্যন্ত উপকারী। লেবু, আমলকী, কমলা, টমেটো ও বিভিন্ন ধরনের শাক-সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অন্যান্য ভিটামিন থাকে। তাই দাঁত ও মাড়ির সুরক্ষায় খাদ্য তালিকায় রাখুন এইসকল খাবার।
বিশেষ বিশেষ খাবার যেমন-পাউরুটি, বিস্কুট, কেক, চকলেট-লজেন্স, আইসক্রিম ইত্যাদি খাওয়ার পর খুব ভালো করে দাঁত পরিষ্কার করে নেবেন। তা না হলে ক্যাভিটি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
আশাকরি উপরের কাজগুলো দাঁত পড়াতে আটকাবে।
2877 views
Answered
১*লবন পানি হালকা গরম করে সেই পানি কুলি করুন। ২*আদা চেপে ধরেন দাতের মাঝে ।৩*যত তাড়াতাড়ি সম্ভব একজন ডেন্টিস এর সাথে যোগাযোগ করুন।
2877 views
Answered