ই ক্যাপ সর্ম্পকে জানতে চাই?
আমি ই ক্যাপ ক্যাপসুল খেতে চাই,
এটার কি কোন পার্শ্বপ্রতিক্রিয়া আছে,,
আর এটা খেলে কি কি উপকার পাবো???
প্লিজ না জেনে উওর দিবেন না।
যারা এটা খেয়েছেন এবং এটা সর্ম্পকে জানেন তারাই উওর দিবেন।
ধন্যবাদ
2 Answers
ভিটামিন ই ক্যাপ এর নানাবিধ ব্যবহার রয়েছে। এটি আপনার ত্বকের দাগ কমানোর পাশাপাশি, চুল পড়ার সমাধান, বলিরেখা কমানো,রোদে পোড়া ত্বককে ঠিক করতে ব্যবহার করা হয়। হাত পায়ের পরিচর্যা করার জন্যও ব্যবহার করা হয়।এছাড়া ঠোঁট গোলাপি করতেও এটি ব্যবহার করা হয়। চিকিৎসক এর পরামর্শ ছাড়া এটি ব্যবহার করার ফলে আপনার ক্ষতি হতে পারে। যাদের এলার্জির সমস্যা আছে তাদের আরো প্রকট এলার্জি হতে পারে। তাই চিকিৎসক এর পরামর্শ নিন
আমার মাথা থেকে প্রচুর চুল ঝরে যেত পরে চুল পড়া রোধ করার জন্য আমি ই ক্যাপ 400 দুই পাতা খেয়েছিলাম এক পাতার দাম 65 টাকা করে নিয়েছে তাছাড়া আমি ওই সময় ক্লিয়ার মেন শ্যাম্পু ব্যবহার করতাম এখন আমি ডাব ব্যবহার করি বর্তমানে আমার চুল পড়া টোটালি বন্ধ হয়ে গেছে মানে একজন স্বাভাবিক লোকের যেমন থাকা উচিত ঠিক তেমনি আছি তবে ই ক্যাপ 400 খাওয়ার পর আমার কোন সাইড ইফেক্ট হয়েছে বলে আমি ফিল করিনি তাছাড়া আমার এখন চুল পড়া থেকে মুক্তি ও পেয়েছি। চুল পড়া রোধ হওয়ার কারণটা শ্যাম্পু চেঞ্জ করাতে নাকি ই ক্যাপ 400 খাওয়ার ফলে সেটা আমি সিওর বলতে পারি না তবে কিছুটা অনুমান করা যায় যে ক্যাপ 400 খাওয়াতে কিছুটা হলেও আমি ফল পেয়েছি। আমার যতটুকু আইডিয়া ছিলো আমি জানালাম আপনি যে জন্যই খান না কেন অবশ্যই কোন চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন। তাহলে আপনার জন্য কোন রিস্ক থাকবেনা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy