মাসিক বন্ধের কারণ?
আমার বিবাহ হয়েছে ২ বছর হয়ে গেছে। আমি বিবাহের পুর্বে ফেমিকন পিল ব্যবহার করেছি। এবং নিয়মিত মাসিক ও হয়েছে। তারপর ৬ মাস পর ফেমিকন পিল খাওয়া বন্ধ করে দেই। এবং আমার একটি বাচ্চা হয়। বাচ্চা হওয়ার পর ২ মাস ২ মাস মিলন করা থেকে বিরত থাকি। তারপর ডাক্তারের পরামর্শ নিয়ে মিনিকন পিল খাওয়া শুরু করি। এবং মিলামিশা ও করি। কারণ মিনিকন পিল খেলে নাকি বাচ্চাদের বুকের দুধ পেতে সমস্যা হয়না। তারপর মিনিকন পিল প্রথম কোর্স পুরণ করি। কিন্তু তখন আমার মাসিক বন্ধ হয়ে গেছে। পেগন্যন্টছি টেস্ট করিয়েছি কোন সমস্যা নাই। আবার ডাক্তারের পরামর্শ নেই ডাক্তার বলেছে মিনিকন পিল দশমাস পর্যন্ত খেতে। মিনিকন পিল ব্যবহার করা পর্যন্ত নাকি আমার মাসিক হবে না। এখন আমার প্রায় ১১ মাস চলছে এখনো আমার মাসিক হচ্ছে না। আমি এখন কি করব চিন্তিত আছি। এখন ফেমিকন পিল খেলে কি আমার মাসিক শুরু হবে, দয়াকরে আমাকে পরামর্শ দিবেন
1693 views
1 Answers
ধন্যবাদ প্রশ্ন করার জন্য।আপনি কি নিয়মে মিনিকন পিল খেয়েছেন।তা জানান নি ।তবে যদি আপনি এই মিনিকন পিল টানা প্রতিদিন খেয়ে থাকেন বা পিল পাতা খাওয়া শেষে বিরতি না দেন তাহলে তোমাসিক বন্ধ থাকবেই।
যাই হোক তবে যদি এখন আপনি মাসিক হতে চান তাহলে এই মিনিকন পিল খাওয়া বন্ধ করেন।এবংমাসিকের জন্য অপেক্ষা করুন ।এ সময়ে মিলনে কনডম নিবেন।
এর পর মাসিক শুরুহলে ২.৩ মাস পর্যন্ত অপেক্ষা করবেন এ সময়ে মিলনে কনডম নিবেন এবং আগামি ২/৩মাস পর জন্মনিয়ন্ত্রন করতে চাইলে আপনি মারভেলন পিল খাবেন যা সঠিক নিয়ম জেনে নিবেন।আর এইপিল খাওয়াকালিন সময়ে এক পাতা শেষ হলে পিল খাওয়া অফ রাখবেন এবং অপেক্ষা করবেন মাসিকের জন্য । মসিক হলেই একই নিয়মে মাসিক চলাকালিন উক্ত পিল খাওয়া শুরু করবেন। আসা করি বুঝতে পারছেন।
1693 views
Answered