সবুজ উদ্ভিদের খাদ্য প্রস্তুত হওয়ার প্রক্রিয়াটির বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও?

সবুজ উদ্ভিদের খাদ্য প্রস্তুত হওয়ার প্রক্রিয়াটির বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও?
2780 views

1 Answers

সবুজ উদ্ভিদের একটি গুরুত্বপূণ বৈশিষ্ট্য হলো যে এরা সূযালোকের উপস্থিতিতে কাবন ডাই-অক্সাইড(CO2) এবং পানি থেকে কাবোহাইড্রেট বা শকরাজাতীয় খাদ্য(C6H12O6) তৈরি করে। সবুজ উদ্ভিদে কাবোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি হওয়ার এই প্রক্রিয়াকে সালোকসংশ্লেষণ বলা হয়। পাতার মেসোফিল টিস্যু সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান। স্থলজ সবুজ উদ্ভিদ মাটি থেকে মূলের মাধ্যমে পানি শোষণ করে পাতার মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছায় এবং স্টোমা বা পত্ররন্ধ্রের মাধ্যমে বায়ু থেকে CO2 গ্রহণ করে, যা মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছে। জলজ উদ্ভিদ পানিতে দ্রবীভূত CO2 গ্রহণ করে। সালোকসংশ্লেষণের উপজাত হিসেবে অক্সিজেন ও পানি উৎপন্ন হয়। এভাবে উদ্ভিদ সালোকষংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করে।

2780 views Answered

Related Questions

Next steps