1 Answers

যে ওয়েবসাইটের কন্টেন্ট গুলো এইচটিএমএল ট্যাগ ব্যবহার করে প্রতি পেজে আলাদা আলাদা ভাবে প্রদর্শন করা হয় এবং  পেজের কোন অংশ পরিবর্তন করতে চাইলে সমস্ত পেজ সম্পাদনা করতে হয় তাকে স্টাটিক ওয়েবসাইট বলে। এক কথায় যে ওয়েব সাইটের কন্টেন্ট সহজে পরিবর্তন করা যায়না তাকে স্টাটিক সাইট বলা হয়। ধরুন, একটি ওয়েব সাইটের সকল পেজে আপনি প্রফাইল প্রদর্শন করতে চান। তাহলে স্টাটিক ওয়েবসাইটে এই কাজ করতে প্রফাইল ডিজাইনের কোড গুলো প্রতি পেজেই সংযুক্ত করতে হবে তবেই দেখতে পাবেন।  কিন্তু যে সাইটে সহজে পরিবর্তন করা যায় এবং এক অংশে পরিবর্তন করলে সকল স্থানেই পরিবর্তন হয়ে যায় তাকে ডাইনামিক সাইট বলে। প্রোফাইল এর ক্ষেত্রে একটি পেজ তৈরি করে ডাটাবেজে রাখা হয় এবং তার লিংকটি প্রতিপেজে সেট করার পর, আপনি যাই পরিবর্তন করেন না কেন সকল পেজে তা হয়ে যাবে। এটা ডাইনামিক সাইট।

2634 views Answered

Next steps