1 Answers
না । কারণ পৃথিবীর জীবজগত পৃথিবীর বিভিন্ন উপাদান ব্যবহার করেই তৈরি হয়েছে । যেমন ধরুন আপনি কিন্তু মায়ের পেটে যখন জন্ম নিলেন তখন শুধুমাত্র একটামাত্র কোষ ছিলেন যা আবার আপনার বাবা মায়ের দেহ থেকে তৈরি হয়েছিলো । যাই হোক, এই কোষটা পরবর্তীতে বিভাজিত হয়ে বড় হয়ে আপনি হয়েছেন । আপনার এই বড় হওয়াতে কিন্তু আপনি খাবার খেয়েছেন যা পৃথিবী থেকেই এসেছে । খেয়াল করুন আপনি কিন্তু পৃথিবীর বাইরে থেকে কিছুই গ্রহন করছেন না । তাই আপনার বা সমস্ত প্রাণীজগতের ভর পৃথিবীর ভরে প্রভাব ফেলবে না ।
2847 views
Answered