আখিরাতের প্রথম স্তর কী?

মৃত্য, করব, কিয়ামত, হাশর, কী প্রথম স্তর আখিরাতের?
3209 views

1 Answers

আখিরাতের প্রথম স্তর হচ্ছেঃ কবর। এই স্তর সহজভাবে অতিক্রম করতে পারলে, অন‍্য স্তর সহজভাবে অতিক্রম করা যায়। আর এই স্তর সহজভাবে অতিক্রম করতে না পারলে, অন‍্য স্তর সহজভাবে অতিক্রম করা যায় না। কবর যার জন‍্য জান্নাতের বাগান হয়ে যায়, সে অন‍্যান‍্য স্তর সহজভাবেই অতিক্রম করে যায়। আর কবর যার জন‍্য জাহান্নামের টুকরো হয়ে যায়, তার জন‍্য অন‍্যান‍্য স্তর অতিক্রম করা খুবই কঠিন। যেভাবে আখিরাতের প্রথম স্তর কবরঃ মানুষ জন্মের মাধ‍্যমে ইহকালে প্রবেশ করে আর মৃত‍্যুর মাধ‍্যমে আখিরাতে প্রবেশ করে। আখিরাতে প্রবেশের পর প্রথম স্তর কবরে প্রবেশ করে। একটা সময় কিয়ামত হবে। কিয়ামতের পর মানুষ হাশরের ময়দানে সমবেত হবে। তারপর মীযানের পাল্লায় মানুষের আমল ওজন করা হবে। তারপর মানুষ পুলসিরাত পার হবে। এরপর মানুষ জান্নাত বা জাহান্নামে যাবে। সুতরাং, জন্ম➡ইহকাল➡মৃত‍্যু➡আখিরাত➡কবর➡কিয়ামত➡হাশর➡ মীযান➡পুলসিরাত➡জান্নাত বা জাহান্নাম। জন্মের মাধ‍্যমে মানুষ ইহকালে প্রবেশ করে আর মৃত‍্যুর মাধ‍্যমে মানুষ আখিরাতে প্রবেশ করে। তারপর আখিরাতের পাঁচটি স্তর যেমন যথাক্রমে কবর, কিয়ামত, হাশর, মীযান ও পুলসিরাত অতিক্রম করার পর জান্নাত বা জাহান্নামে প্রবেশ করে। যেহেতু মানুষ আখিরাতের শুরুতে কবরে প্রবেশ করে, সেহেতু আখিরাতের প্রথম স্তর হচ্ছে কবর। ধন‍্যবাদ।

3209 views Answered

Related Questions

Next steps