বিয়ের ২ বছর বাচ্চা নিতে চাই না। তাহলে কেমন ভাবে যৌন জীবন পার করা যায়?
আমার স্ত্রীর মাসিক চক্র ৩২-৩৬ দিনের। সেই হিসাবে সর্বোচ্চ ফেব্রুয়ারী মাসের ৪ তারিখে মাসিক শুরু হওয়ার কথা। কিন্তু আজ ১০ তারিখে ও মাসিক শুরু হয়নি, এবং তেমন কোন পূর্বাভাস ও পাচ্ছে না। আমারা এখন বাচ্চা ও চাই না। কি করা উচিত?
পরবর্তিতে ২ বছর বাচ্চা না নিতে চাইলে কি ধরনের নিরাপদ পদক্ষেপ গ্রহণ করা উচিত?
2945 views
1 Answers
যেহেতু মাসিক নিয়মিত হয় সে ক্ষেত্রে যদি অনিরাপদ সময়ে সহবাস না করেন তাহলে প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা নেই।আর মাসিক শুরুর আগে অনিরাপদ সময়ে অনিরাপদ ভাবে সহবাস করলে প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা থেকেই যায় তবে এখন যেহেতু ৪ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত ৬ দিন মাসিকের সময় অতিবাহিত হলো সেক্ষেত্রে আগামী ১০ দিন(২০ তারিখ ) পর্যন্ত অপেক্ষা করুন যদি এর মধ্যে মাসিক হয় তাহলে প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা নেই। আর মাসিক না হয় তাহলে স্ট্রিপ কাটি দিয়ে প্রেগন্যান্সি টেস্ট করবেন।
যেহেতু আপনারা এখন বাচ্চা নিবেন না সেক্ষেত্রে সহবাসে কনডন ব্যবহার করবেন বা স্বল্পমেয়াদী জন্মবিরতিকরণ পিল সেবন করবেন যতদিন বাচ্চা নিবেন না ততদিন সেবন করবে।
আশা করি বুঝতে পারছেন।
2945 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy