কাঁধের সমস্যা কে সাহায্যে করেন ও পরামর্শ দেন?

আমার বাম হাতে কাঁধের জয়েন্ট ছুটে গিয়াছে কবিরাজ দিয়ে ভাল করছি এখন কি চিকিৎসা নিতে পারি আর কোন ডাক্তার দেখাবো কেও বলবেন         
2693 views

1 Answers

Dr. MD. Mamunur Rashid
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি ( গ্যাস্টোএন্টারোলজি) রেসিডেন্ট বিএমইউ, ঢাকা, মেডিকেল অফিসার (সাবেক), ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, প্রভাষক, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ(সাবেক), জিপি (মেডিসিন) অভিজ্ঞ (মেডিসিন, লিভার এবং গ্যাস্ট্রোএন্টারোলজি)

জয়েন্ট যদি ডিসলোকেশন হয় তাহলে সেটা সঠিকভাবে বসিয়ে দিতে পারলে ঠিক হয়ে যায়। এখন কথা হল কবিরাজ সেটা করতে পেরেছে কিনা। কবিরাজ বসিয়ে দেওয়ার পরে পদি আপনি ঐ হাত চতুর্দিকে ঘুরাতে পারেন , নড়াতে পারেন তাহলে খুব সম্ভবত বসানো মুটামুটি ঠিক হয়েছে । সেক্ষেত্রে ব্যাথার , গ্যাসের, আর ক্যালসিয়াম ঔষুধ খেলেই হওয়ার কথা । তবে যদি বসানোর পরে হাত ভালভাবে নড়াতে না পারেন বা সমস্যা থেকেই যায় তাহলে দ্রুত অর্থপেডিক্স ডাক্তারের পরামর্শ নিন ।

2693 views Answered

Related Questions

Next steps