মুসলিম বিশ্ব কি আর ঐক্যবদ্ধ হবেনা?
বিশ্বের মুসলমানরা তোমরা এক হও। তোমরা কি আর এক হবেনা? তোমরা দেখতে পাওনা তোমাদের প্রতি কত জুলুম, অত্যাচার, নির্যাতন! আজ সারা পৃথিবীতে মুসলিম নির্যাতন, মুসলিম গণহত্যা চলছে। ও মুসলমান তোমরা দেখতে পাওনা তোমাদের পায়ের নিচের মাটি ধসে যাচ্ছে! বলছি বড় কষ্টের সাথে, কারণ ফিরে দেখো ফিলিস্তিনি মুসলিমদের প্রতি। দেখো চিনের উইঘুর মুসলিমদের। দেখো মায়ানমারের মুসলিমদের। এমনকি আমার জন্মভূমি ভারতকেও। এখানকার মুসলমানরা কত অবহেলিত অবস্থায় রয়েছে। তাদের মসজিদ বন্ধ করা হচ্ছে মাদরাসায় তালা লাগাচ্ছে। তাদের ঐতিহাসিক নামগুলো বদলে দিচ্ছে। এককথায় নানান কায়দায় তাদের প্রতি জুলুম করা হচ্ছে। আজ ভারতের মুসলমানরা খুব ভালো অবস্থায় নেই। কাশ্মীরে চলছে হত্যা। তো আমার প্রশ্ন হচ্ছে, মুসলিম বিশ্ব কি আর জাগবে না?!
2 Answers
আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটি হল মুসলিম সমাজ কি অন্যায়ের বিরুদ্ধে জাগ্রত হবেনা? এ সম্বন্ধে। উত্তর হল হ্যাঁ মুসলিম সমাজ জাগ্রত হবে তবে সেটা খলিফা ইমাম মাহদি আসার পর। তিনি হবেন রসুলুল্লাহ সা. এর বংশধর। তাঁর নামও হবে মহানবি সা. এর নামের সাথে মিল রেখে। মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ। ডাকনাম মাহদি। তিনি সারামুসলিম জাহানকে হারানো গৌরব ফিরিয়ে দিতে আল্লাহর পক্ষ থেকে আসবেন। তিনিই ইমাম মাহদি।তিনি কোনও নবি নন। কারণ হযরত মুহাম্মাদ সা. দ্বারা খতমে নবুয়্যত পূর্ণ হয়ে গেছে। তাই মহানবি সা. ই হলেন শেষ নবি। ইমাম মাহদি শুধুমাত্র ন্যায়পরায়ণ শাসক হবেন এবং মুসলিমদেরকে হারানো গৌরব ফিরিয়ে দেয়ার জন্য আল্লাহ তাঁকে পাঠাবেন।তাঁর সম্বন্ধে বেশকিছু হাদিস রয়েছে। অনেক হক্কানি আলেমগণ বলছেন তিনি এখনও জন্মগ্রহণই করেননি কিংবা করলেও এই 2019 সালে আসতে পারেন বা 2028 সালে আসতে পারেন। তবে তিনি কবে আসবেন তা এক মাত্র আল্লাহ তায়ালাই জানেন। তবে তিনি আসলেই যে মুসলিমজাতি হারানো গৌরব ফিরে পেয়ে মাথা উঁচু করবে এটা হাদিস দ্বারা সুনিশ্চিত। আরোও বিস্তারিত জানতে হাদিস বই থেকে দেখতে পারেন বা নেটে ইমাম মাহদি লিখে সার্চ দিতে পারেন।ধন্যবাদ।
আপনার প্রশ্নটি পড়ে আমি এবং আমার স্ত্রী উভয়ই চোখের পানি ধরে রাখতে পারিনি। যেদিন বিশ্বের সকল মুসলিম শাসক, লিডার ও আলেমগণ এক হয়ে যাবে, সেদিন সকল মুসলমানরাই এক হয়ে যাবে। মুসলমানরা আজ বিভিন্ন দলে বিভক্ত হয়ে অনৈক্য তৈরি করে নিয়েছে। আর এই অনৈক্যে হানা দিয়ে মুসলিম বিদ্বেষীরা মুসলমানদের সাথে নির্মম ব্যবহার করছে। বাংলাদেশে ১০০ এর অধিক ইসলামী দল রয়েছে। 'মুসলমানরা একে অপরের ভাই ভাই' এই নীতিতে বিশ্বাসী হয়ে যদি ১০০ ইসলামী দলের প্রধান এক হয়ে যেতো, তাহলে সকল মুসলমানরাই এক হয়ে যেতো। মুসলমানরা কুরআন ও হাদীসকে আঁকড়ে ধরা থেকে দূরে সরে গিয়েছে, ফলে তারা ঐক্য হারাচ্ছে। যেদিন মুসলমানরা কুরআন-হাদীসকে আঁকড়ে ধরবে এবং ঐক্যবদ্ধ হবে, সেদিন তাদের অবস্থার উন্নতি হবে, অন্যথায় নয়। একদম পিচ্চি থাকা অবস্থায়ই আমার জীবনের লক্ষ্য একজন ন্যায়পরায়ণ মুসলিম শাসক হবো। আমাকে যদি আল্লাহ কখনো তাওফিক দেয়, বিশ্বের সকল মুসলমানদের পাশে 'শক্তি' হয়ে দাঁড়াবো ইন শা আল্লাহ এবং যারা মুসলমানদের সাথে অন্যায় আচরণ করেছে, তাদেরকে এক হাতে দেখে নিবো ইন শা আল্লাহ। আল্লাহ আমাকে, আমার স্ত্রী-সন্তান ও ভাইকে ইসলামের জন্য গাজী বা শহীদ হিসেবে কবুল করে নিক। আমিন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy