ফাইবার মার্কেটপ্লেস থেকে কম সময়ে ভালো ইনকাম করতে হলে কি কি করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত?
1 Answers
কোন মার্কেটপ্লেসে আপনি খুব সহজে আয় করতে পারবেন না। ফ্রিল্যান্সিং করতে হলে সব থেকে বেশি প্রয়োজন ধৈর্যের। শুধু ধৈর্য না আপনি যে আপনার কাজে পারদর্শী সেটা যদি আপনি মার্কেটপ্লেসে প্রমাণ না করতে পারেন তাহলে আপনি উন্নতি করতে পারবেন না। তাই যদি নিজের ক্যারিয়ার গড়তে চান ফ্রিল্যান্সিংয়ে তাহলে আগে নিজের কাজের সম্পূর্ণ পারদর্শী হন যাতে আপনার ক্লায়েন্টের যে কোন প্রশ্নের উত্তর বা আপনার কাজ সম্পর্কিত যে কোন সার্ভিস আপনি আপনার ক্লাইন্টকে দিতে পারেন। এ ব্যাপারটি নিশ্চিত হওয়ার পর আপনি ফাইবারে একাউন্ট করতে পারেন এবং গীগ ওপেন করতে পারেন। মানসম্পন্ন বিগ হলে আপনি আপনার প্রথম অর্ডারটি হয়তো খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন । প্রথম কাজ ভালোভাবে শেষ করতে পারলে বায়ার যদি আপনাকে ভালো ফিডব্যাক দেয় তাহলে অবশ্যই আপনি খুব দ্রুত ফাইবারে আপনার ক্যারিয়ার গড়তে পারবেন এবং ভালো পরিমাণ টাকা আয় করতে পারবেন। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy