আমি যাকে ভালবাসতাম তার বিয়ে হয়েছে অন্য একটা ছেলের সাথে ৬ দিন হলো?
আমি যাকে ভালবাসতাম তার বিয়ে হয়েছে অন্য একটা ছেলের সাথে ৬ দিন হলো। ওকে আমি বৈধ ভাবে বিয়ে করতে চাই তবে কি করতে হবে? ওকে না জানিয়ে ওর পরিবার এক ঘন্টার মধ্যে বিয়ে শেষ করে এবং ওর সাথে সকল যোগাযোগের ব্যবস্থা বন্ধ করে দেয়।মেয়েটা এখনও আমাকে বিয়ে করতে চায়।
2801 views
1 Answers
যদি প্রকৃতপক্ষেই মেয়েকে না জানিয়ে তার অনুমতি ছাড়া তাকে বিয়ে দিয়ে দেয়া হয় এবং মেয়ে যদি বালেগা হয়ে থাকে তাহলে তো তাদের তো বিয়েই হয় নি। কারণ, বিয়েতে ছেলে মেয়ে দুজনেরই অনুমতি আবশ্যক। সুতরাং আপনারা বিয়ে করতে পারবেন। কিন্তু কথা হলো, পরবর্তিতে যদি মেয়ে বিয়েতে রাজি হয়ে যায়, কিংবা তাদের সহবাস হয়ে থাকে তাহলে তাঁর স্বামী তাকে তালাক না দেয়া পর্যন্ত তাকে বিয়ে করতে পারবেন না। তালাকের পর তিনটি ঋতুস্রাব পার হলে বিয়ে করতে পারবেন।
2801 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy