আমার স্ত্রীকে বিয়ে করার পরে জানতে পারি যে তার আরেকটি ছেলের সাথে সম্পর্ক ছিল?

আমার স্ত্রীকে বিয়ে করার পরে জানতে পারি যে তার আরেকটি ছেলের সাথে সম্পর্ক ছিল এবং আমার স্ত্রীর সাথে ওই ছেলের শারীরিক সম্পর্ক ছিলো। আমার বিবাহিত জীবনের বয়স প্রায় নয় বছর। আমার একটি ছেলে আছে। আমি আমার স্ত্রীকে সহ্য করতে পারছি না। এমতাবস্থায় আমি কি করতে পারি। আমার স্ত্রীর সাথে ওই ছেলের এখন আর কোনো সম্পর্ক নেই কিন্তু আমি আমার স্ত্রীকে মানসিক ভাবে মেনে নিতে পারছিনা। তাকে আদর করতে গেলে মনে হয় যে ওই ছেলেও তাকে এই ভাবে আদর করেছে তখন আর তাকে স্পর্শ করতে ভালো লাগে না। ওই ছেলের সাথে আমার স্ত্রীর দুই বছর সম্পর্ক ছিল। অনেক বিস্তারিত জানালাম। কিছু মনে করবেন না। আপনাদের সাইটটি আমার খুব ভালো লেগেছে। দয়া করে জানাবেন কি করলে ভালো হয় ইসলামি আইন অনুসারে।
3026 views

2 Answers

আপনার স্ত্রী যদি অনুতপ্ত হয় তাহলে ক্ষমা করে  দিন।ভবিষ্যতে ভালো ভাবে চলার প্রতিজ্ঞা করান।

3026 views Answered

আপনার স্ত্রীর জায়গায় যদি আপনার নিজের বোন এমন কাজ করতো তাহলে কি আপনি আপনার বোন কে অস্বীকার করতেন??? আমার মনে হয় না যে আপনি আপনার বোন কে অস্বীকার করতেন।তাই আমার মনে হয় কাজটি যেহেতু সে বিয়ের আগে করেছে তাই তাকে ক্ষমা করে দেওয়ায় ভাল।কারণ ক্ষমার মতো মহৎ কাজ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই।

3026 views Answered

Related Questions

Next steps