ময়লায় জমা কালো দাগ দুর করার উপায়?
অনেক দিন পরিষ্কার না করার কারোণে শরীরের কোনো অংশে কালো বা এই ধরনের দাগ পরে গেলে এবং সাবান বা সোভা দিয়ে ঘষে না উঠানো গেলে, কিভাবে ঐ জায়গাটা অতি দূত ফরসা করা যাবে?
যেমন- পাছা, কমরের পিছনের অংশ, পিঠের কোনো অংশে
2717 views
1 Answers
দাগ দূর করার কিছু ঘরোয়া উপায় নিচে দেওয়া হলো
লেবু ও শসার রস :
একটি গোটা লেবু চিপে নিন। এতে একটি মাঝারি আকারের শসার চার ভাগের এক ভাগ অংশের রস বের করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি আক্রান্ত জায়গায় আলতো ঘষে লাগান। দিনে অন্তত ৩ বার লাগাবেন। লেবুর সাইট্রিক অ্যাসিড নতুন কোষ গঠনে সাহায্য করবে আর শসার রস দাগ হালকা করবে।
অ্যালোভেরার রস :
অ্যালভেরাকে বলা হয় জাদুকরি গাছ। এর পাতার রসের অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান গভীর দাগ দূর করতে অনেক কার্যকরী। তাজা অ্যালভেরা পাতার রস দিনে ২-৩ বার আক্রান্ত স্থানে লাগান। নিয়মিত লাগাবেন। কিছুদিনের মধ্যেই দাগ হালকা হতে শুরু করবে।
চন্দনগুঁড়ো ও গোলাপ জল :
চন্দনগুঁড়ো অনেক প্রাচীনকাল থেকেই দাগ দূর করার কাজে ব্যাবহার হয়ে আসছে। এটা সবচাইতে কার্যকরী উপাদান। একটি বাটিতে ২ চা চামচ চন্দনগুঁড়ো নিয়ে এতে ঘন পেস্ট তৈরি করতে প্রয়োজন মত গোলাপ জল দিয়ে মিশিয়ে নিন। এই পেস্টটি আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন সারারাত। সকালে উঠে ধুয়ে ফেলুন। প্রতিদিন পেস্টটি ব্যাবহার করুন।
আশা করি দাগ দ্রুত দূর হয়ে যাবে।

Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy