চাকরি ইর্ন্টাভিউতে কি পোশাক পড়ে যাবমুখের কাটিং,দাড়ির কাটিং,চুলের কাটিং কেমন হবে!বিস্তারিত জানতে চাই?
2 Answers
চাকরির ইন্টারভিউতে আপনি প্রচলিত প্রথা অনুযায়ী পোশাক পরিধান করবেন। অতি উজ্জ্বল কোন রং পরা থেকে বিরত থাকুন। যদি দাঁড়ি রেখে থাকেন তাহলে সুন্দর করে ট্রিম করুন, আর না রাখলে ক্লিন সেভ করুন। গোছানো চুলেই ভালো লাগে সবাইকে তাই প্রয়োজনে সেলুনে যান। স্মিত হাসি রাখুন মুখে সবসময়। কোন উত্তর না জানা থাকলে পরিষ্কার ভাষায় অপারগতা প্রকাশ করুন। নিজের স্বকীয়তা বজায় রাখার সচেষ্ট হোন। আপনার সুন্দর জীবন কামনা করছি।
ইন্টারভিউয়ের জন্য ফরমাল পোশাকে যাওয়াই ভালো। খেয়াল রাখবেন যেন পোশাক খাপ-ছাড়া না হয়। ভারি রঙের পোশাক পরাই উত্তম। সাথে মানানসই টাই। ঘড়ি, জুতা, মোজা এগুলোও খেয়াল রেখে তারপরে পোশাক নির্বাচন করুন। দাঁড়ির জন্য ফ্রেঞ্চ কাট দিলে সেটা বেশি ফরমাল লাগে। অথবা ক্লিন শেভ করে নিতে পারেন। তবে কাঁচা-পাকা বা উশকো খুশকো যেন না থাকে। চুলের ক্ষেত্রেও ফরমাল কাট অর্থাৎ সামনের দিকে হালকা বড় রেখে পেছন ছেটে ফেলুন। সব মিলিয়ে নিজের মাঝে ফরমাল ভাব প্রকাশ করুন। চেহারায় বোকা-সোকা ভাব না রেখে উজ্জ্বল এবং গাম্ভীর্য্য বজিয়ে রাখুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy