1 Answers
এক কালের সেরা ফোন। ব্যাক্তিগতভাবে আমার সবথেকে বেশি পছন্দের নোকিয়া ফোন। ফোনটি ২০০৯ এ অর্থাৎ আজথেকে প্রায় ১০ বছর পূর্বে মার্কেটে আসলেও, এখন কার অধিকাংশ বাটনফোন এর ধারে কাছেও আসে না। এটি জাভা সাপোর্টেড। জাভা দিয়ে তৈরি সকল গেম এটাতে খেলা যায়। সাধারন জাভা অ্যাপ (যেমনঃ ফেসবুক,টুঁইটার,জিমেইল) এটাতে অনায়েসে চালানো যায়। এর সাউন্ড কোয়ালিটি এবং পিকচার রেজুলেশন সেই সেই যুগের ফোন হিসেবে দুর্দান্ত। এটাতে ৭২০পি এইচডি ভিডিও সাপোর্ট করে। ক্যামেরা মাত্র ২ মেগাপিক্সেল (সেই সময়ে এটা নরমাল ছিল।)। এখনকার সময়ে ২ মেগাপিক্সেল অনেক কম হলেও নোকিয়ার অসাধারন পিকচার কোয়ালিটিতে এই ফোনের ছবি সুন্দর দেখায়।
2851 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy