লুঙ্গির আংশিক কেটে নিয়ে গেলে করণীয় কি সামনে আমার এস. এস. সি পরীক্ষা?
2 Answers
আপনার যদি মনে হয় যে কেউ আপনাকে কালো যাদু করবে তাহলে আপনি এক কাজ করতে পারেন ফজর ,মাগরিব, এশা ও প্রতিদিন শয়নের পূর্বে চার কুল অর্থ্যাৎ সূরা ফালাক, নাস, ,ইখলাস এবং কাফিরুন আর আয়াতুল কুরছি পড়বেন । এইসকল সূরা পড়ার মাধ্যমে মহান আল্লাহর কাছে আশ্রয় চাইবেন । ইনশাল্লাহ্ এই আমল করতে থাকুন আল্লাহ্ তালা আপনাকে তিনার নিজ দায়িত্বে হেফাজত করবেন ।
যদিও আপনার সন্দেহ হচ্ছে যে লুঙ্গির আংশিক কেটে নিয়ে গিয়ে কাল যাদু করতে পারে। তাই আগে থেকে সতর্কতা হিসাবে করণীয় হলো হাদিসে এসেছেঃ উছমান ইবনে আবূ শায়বা (রহঃ) সাআদ ইবনে আবূ ওয়াক্কাস (রাঃ) থেকে বর্ণিত যে, নবী (সাঃ) বলেছেনঃ যে ব্যক্তি কোন দিন সকালে সাতটি আজওয়া খেজুর দিয়ে নাশতা করবে, সেদিন তার উপর বিষ এবং যাদু কোন কাজ করবে না। (সূনান আবু দাউদ হাদিস নম্বরঃ ৩৮৩৬ হাদিসের মানঃ সহিহ) [আজওয়া মদীনায় উৎপন্ন এক জাতীয় উৎকৃষ্ট মানের খেজুর] আর যাদু নষ্ট করার ক্ষেত্রে ঝাড়ফুঁকের বড় ধরনের প্রভাব রয়েছে। তাই আল্লাহর কাছে এসব কুমন্ত্রনা থেকে আশ্রয় প্রার্থনা করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy