2 Answers

আপনি ইউটিউভে "spin bowling tutorial" লিখে সার্চ করেন। বলের গ্রিপ এবং বল করে দেখিয়ে দিবে। অনেক ভালো বুঝতে ও শিখতে পারবেন।

3481 views Answered

আপনি যদি স্পিন বল করায় আগ্রহী হতে চান, তাহলে লেগ স্পিন করা শিখুন৷ কেননা, লেগ স্পিনে ব্যাটসম্যান কে নানা ভাবে বিভ্রান্তিতে ফেলা যায়। লেগ স্পিনঃ একজন ডানহাতি বোলার কর্তৃক ডানহাতি ব্যাটসম্যানকে উদ্দেশ্য করে ছোড়া বল যা সচরাচর লেগ সাইড থেকে অফ সাইডের দিকে যায় অর্থাৎ বলটি ব্যাটসম্যান থেকে দূরে নিক্ষেপ করা হয়। যিনি এ ধরনের বল নিক্ষেপ করে থাকেন, তিনি ডানহাতি লেগ স্পিন বোলার নামে পরিচিতি পান। লেগ ব্রেক বোলিং করার জন্য সংশ্লিষ্ট বোলার ক্রিকেট বলকে হাতের তালুতে সবগুলো আঙ্গুল দিয়ে জড়িয়ে রাখেন। বল নিক্ষেপণের সময় হাতের কব্জিকে বামদিকে ঘোরানো হয়। অনামিকার সাহায্যে বলকে ভর দিয়ে ঘড়ির কাঁটার বিপরীত দিকে স্পিন করানো হয়। এরফলে বলটি পিচে বাউন্স খেয়ে কাঙ্খিত লক্ষ্যে অগ্রসর হয়। বোলারের দৃষ্টিতে তা বামদিকে হলেও ব্যাটসম্যানের ক্ষেত্রে তা ডান দিক থেকে মোকাবেলা করার সুযোগ থাকে।  লেগ সাইড থেকে স্পিন করায় এটি লেগ ব্রেক নামে অভিহিত। এর অর্থ হলো - পায়ের দিক থেকে এটি উইকেট ভাঙ্গতে সক্ষম। বল পিচে ফেললেই অধিকাংশ ক্ষেত্রে বাঁক নেয়। অধিকাংশ ক্ষেত্রেই একজন লেগ স্পিন বোলার সঠিক নিশানায় লেগ ব্রেক বল ছুঁড়ে থাকেন। এতে সাইড স্পিন ও টপ স্পিনের মিশেল থাকে। লেগ ব্রেককে অন্যতম কঠিন ধরনের স্পিন ডেলিভারি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। বিশেষ করে ডানহাতি ব্যাটসম্যান জন্য এ ধরনের বল মোকাবেলা করা বেশ কষ্টসাধ্য।

3481 views Answered

Next steps