বাসাই অনেক সমস্যা হচ্ছে নির্বাচনি পরীক্ষায় ফেল করেছি তাই কী করলে আমি মুক্তি পাব?

নির্বাচনি পরিক্ষায় ICT তে ফেল আসছে। শিক্ষকরা বলছে পরীক্ষা দিতে দেবেনা।বাসাই ঝামেলা হচ্ছে
2941 views

4 Answers

শিক্ষা মন্ত্রনালয় থেকে অাগেই নোটিস দেয়া হয়েছিলো,নির্বাচনী পরীক্ষায় ফেল করলে পাবলিক পরীক্ষা অংশগ্রহণ করতে দেয়া হবে না।এখন এক টাই উপায়, স্যারদেরকে অাপনার বোঝাতে হবে এবং ঠিকমতো পড়ালেখা করতে হবে।অাপনি যদি বাসায় ঠিকমতো পড়ালেখা করে,কোচিং,প্রাইভেট বা কলেজের মডেল টেস্ট পরীক্ষায় ভালো করে,তাহলে অাপনার মা বাবা বুঝতে পারবেন অাপনি ঠিকমতো এখন পড়ালেখা করছেন।তখন তারা অাপনাকে অার কিছুই বলবে না

2941 views Answered

আপনার আগেই উচিৎ ছিল ভালোভাবে লেখাপড়া করা। যাইহোক, এখন আপনি শিক্ষকদের বোঝান, কারণ আইসিটিতে কম মার্ক তাই আরেকটু চেষ্টা করলেই আপনি পাস করতে পারবেন। প্রয়োজনে আপনার অভিভাবকের সাথে আপনার প্রধান শিক্ষকের কথা বলান। বাসাতেও আপনার পরিবারের লোকদের বোঝান। এবং অবশ্যই লেখাপড়ায় মনোযোগ দিন, আর ভালো রেজাল্ট করার প্রস্তুতি নিন।

2941 views Answered

আপনার উচিত ছিল আগে পড়াশোনাটা ঠিক রাখা।এখন যেহেতু কিছু করার নেই,তাই আপনি কলেজের অধ্যক্ষকে দরখাস্ত করে অনুরোধ করুন আপনাকে যেন নির্বাচনী পরীক্ষা দেওয়ার আরেকটি সুযোগ দেওয়া হয়।দরকার হলে তাঁকে প্রতিজ্ঞাপত্র দিন এই মর্মে,আপনি নির্বাচনী পরীক্ষায় পাস করবেন।এরপর সব কিছু ভুলে পড়তে বসুন।আপনি যদি মোবাইল দীর্ঘ সময় চালান,তাহলে এই বদ অভ্যাসটি বাদ দিন।এতে বাসার ঝামেলা ৫০% কমে যাবে।

2941 views Answered

আপনার বাবা কে নিয়ে আপনার স্কুলের প্রধান শিক্ষকের কাছে যান, এবং আপনার বাবাকে অনুরোধ করতে বলুন যে শুধু ১টা বিষয় তো ফেল করছে, আর এও বলতে বলুন, যে আপনি ঐ বিষয় এখন গুরুত্ব দিয়ে ভালো করে পড়েছেন।তাই আপনার পরিক্ষা টা যেন দিতে দেওয়া হয়।এই কথা গুলা আপনার বাবা কে আপনার প্রধান শিক্ষক কে বলতে বলুন।যথা সম্ভব আশা করা যায়, আপনাকে পরিক্ষা দিতে দিবে।

2941 views Answered

Related Questions

Next steps