1 Answers

ইয়ারমুকের যুদ্ধের ইতিহাস  

ইয়ারমুকের যুদ্ধ ৬৩৬ খ্রিষ্টাব্দে রাশিদুন খিলাফত ও বাইজেন্টাইন সাম্রাজ্যের মধ্যে সংঘটিত হয়। ৬৩৬ খ্রিষ্টাব্দের আগস্টে ইয়ারমুক নদীর তীরে ছয়দিনব্যপী এই যুদ্ধ সংঘটিত হয়। বর্তমানে এই নদী সিরিয়া, জর্ডান ও ইসরায়েলের মধ্য দিয়ে বয়ে গেছে এবং তা গ্যালিলি সাগরের পূর্বে অবস্থিত।

এই যুদ্ধে মুসলিমদের বিজয়ের ফলে সিরিয়ায় বাইজেন্টাইন শাসনের অবসান ঘটে। সামরিক ইতিহাসে এই যুদ্ধ অন্যতম ফলাফল নির্ধারণকারী যুদ্ধ হিসেবে গণ্য হয়। হযরত মুহাম্মদ (সঃ)-এর মৃত্যুর পর এই যুদ্ধ জয় মুসলিম বিজয়ের প্রথম বৃহৎ বিজয় হিসেবে দেখা হয়। এর ফলে খ্রিষ্টান লেভান্টে ইসলাম দ্রুত বিস্তার লাভ করে।

আরবদের অগ্রযাত্রা রোধ ও হৃত অঞ্চল পুনরুদ্ধারের জন্য সম্রাট হেরাক্লিয়াস ৬৩৬ খ্রিষ্টাব্দের মে মাসে লেভান্টে একটি বড় অভিযান প্রেরণ করেন। রোমান বাহিনী অগ্রসর হওয়ার পর আরবরা কৌশলগত কারণে সিরিয়া থেকে পিছু হটে এবং আরবের কাছাঁকাছি ইয়ারমুকের সমভূমিতে জমায়েত হয়। পুনরায় সংগঠিত হওয়ার পর মুসলিমরা সংখ্যাধিক বাইজেন্টাইন বাহিনীকে পরাজিত করে।

এই যুদ্ধ সেনাপতি খালিদ বিন ওয়ালিদের অন্যতম বৃহৎ সামরিক বিজয়। এর মাধ্যমে তিনি ইতিহাসে একজন শ্রেষ্ঠ রণকুশলী ও অশ্বারোহী কমান্ডার হিসেবে স্থান করে নিয়েছেন।সিরিয়া অভিযান সুকৌশলে পরিকল্পনা করা হয়েছিল এবং অপারেশনগুলো উত্তমরূপে সংগঠিত ছিল।

মুসলিম সেনাবাহিনী বাইজেন্টাইনদের তুলনায় সংখ্যায় অনেক কম হওয়ায় সেনাপতিরা আরো সৈন্য সরবরাহের আবেদন করেন। ফলে আবু বকর সেনাপতি খালিদ বিন ওয়ালিদকে ইরাক থেকে সিরিয়া পাঠান এবং সেখানকার নেতৃত্ব দেন।

আরো বিস্তারিতভাবে জানতে এখানে ক্লিক করুন।  

2870 views Answered

Related Questions

Next steps