মাসিকের ডেটে শরীর ব্যাথা?

আমার স্ত্রী সহবাসের পর ইমারজেন্সি পিল খায়। এর ৫ দিন পর হালকা শুকনো কালো ব্লেডিং হয় দুই দিন। পিল খাবার ২০ দিন পরে মাসিকের ডেট ছিল। ঐ দিন থেকে মাসিক হয়নি কিন্তু সারা শরীরে ও মাঝে মাঝে পেটে মারাত্নক ব্যাথা হয়। এটা কেন হচ্ছে?
2653 views

1 Answers

আপনার স্ত্রী  ইমার্জেন্সি পিল খেয়েছে ।যার জন্য পার্শ্বপ্রতিক্রিয়া গুলো প্রচুর পরিমানে প্রভাব ফেলেছে শরীরের উপর। আর ইমার্জেন্সি পিল  সেবনে নিয়মিত মাসিক  অনিয়মিত করে। সেইসাথে 

  1. পেটে ব্যথা। 
  2. মাথা ব্যথা,মাথা ঘোরা।
  3. বমি বা বমি বমি ভাব।
  4. পেটে মোচড় দেওয়া।
  5. মাসিকে অনিয়ম।
  6. স্তন অস্বস্তি।
  7. মাসিকে অধিক রক্তক্ষরন।
  8. শরীর লেলিয়া পরা বা দুর্বল লাগা।

কারো কারো ক্ষেত্রে মাসিক ২/১ সপ্তাহ  পিছিয়ে যেতে পারে, কারো আগেও হয়ে যায়। তবে এই সব গুলো উপসর্গ সবার ক্ষেত্রে একসাথে  দেখা নাও দিতে পারে।

আপনার স্ত্রী    ইমার্জেন্সি পিল খেয়েছে  তাই পিলের পার্শ্বপ্রতিক্রিয়ার জন্য অস্বাভাবিক মাসিক হচ্ছে, কালো রক্তক্ষরণ ,ও মাসিকের নির্দিষ্ট সময় হতে মাসিক পিছিয়ে যাচ্ছে। পেট ও শরীরের মাংসপেশি ব্যথা করছে । 

আপনার স্ত্রীকে আর ইমার্জেন্সি পিল খাওয়াবেন না। অপেক্ষা করুন মাসিক হবে। এই পরিস্থিতি তে আপনাত স্ত্রীকে স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার এবং সুসম খাবার খাওয়ান ইত্যাদি ফলমূল খাওয়ান । এবং একজন গাইনি ডাক্তারের পরামর্শ নিন। 

2653 views Answered

Related Questions

Next steps