1 Answers
আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য:-- ১. উদ্ভিদ স্পোরোফাইট (রেণুধর), পুষ্পক এবং ভাস্কুলার টিস্যু সমৃদ্ধ । ২. গর্ভকেশর সাধারণত গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড- এ ৩ অংশে বিভক্ত। ৩. গর্ভাশয় আবদ্ধ প্রকোষ্ঠ বিশেষ । ৪. পরাগরেণু ফ্ল্যাজেলাবিহীন। ৫. বীজে একটি বা দুটি বীজপত্র থাকে। ৬. কোনো আর্কিগোনিয়াম সৃষ্টি হয়না। গুরুত্ব :--- আবৃতবীজী উদ্ভিদের প্রায় ২,৭৫,০০০ প্রজাতির মধ্যে মাত্র ১,০০০ টি প্রজাতির গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ভূমিকা রয়েছে। এদের মধ্যে ১০০ টি প্রজাতির (যেমন- খাদ্য, কাঠ, বস্ত্র ও ওষুধের জন্য) আন্তর্জাতিক বাণিজ্য হয়ে থাকে। আর ১৫ টি প্রজাতি বিশ্বব্যাপী মানুষের প্রধান খাদ্যের যোগান দেয়। যেমন- ধান, গম, ভুট্টা, জোয়ার, বার্লি, আলু, কাসাভা প্রভৃতি। এছাড়া শতাধিক উদ্ভিদ থেকে অন্তত ১২০ ধরনের গুরুত্বপূর্ণ আধুনিক ওষুধ প্রস্তুত করা হয়।