ইন্সটিটিউট এর আবাসিক হোস্টেল এ থাকতে হবে আমাকে। আমার জানা নাই প্রয়োজনীয় কী কী জিনিষ লাগে।  প্রয়োজনীয় কী কী লাগবে সে গুলার একটা লিস্ট করে দিলে আমার জন্য ভাল হত।

2929 views

1 Answers

আপনি যে হোস্টেলে থাকবেন সেখান থেকেই একটা লিফলেট জাতীয় কিছু দেবার কথা, যেখানে একটা লিস্ট থাকে। তবে সেটা সম্ভব না হলে সমস্যা নেই। আমি একটা লিস্ট দিচ্ছি, তবে হোস্টেল থেকে সংগ্রহ করতে পারলে বেশি ভালো।
  1. তোষক
  2. বালিশ
  3. চাদর
  4. লেপ/কম্বল
  5. মশারী
  6. টেবিল ফ্যান (থাকলে কাজে দিবে)
  7. ট্র্যাঙ্ক, আলমারি বা শেলফ জাতীয় কিছু (নিয়ে গেলে দরকার লাগতে পারে)
  8. পানির বোতল ৫ লিটার (থাকলে কাজে দিবে)
  9. গ্লাস, প্লেট, চামচ (নিজের সাথে রাখা ভালো)
  10. টুথপেস্ট, টুথব্রাশ
  11. সাবান, শ্যাম্পু
  12. চিরুনী
  13. লোশন, ক্রিম ও অন্যান্য
  14. জামা- কাপড় (প্রয়োজনুনাসারে)~
  15. বই-খাতা, কলম (প্রয়োজনুনাসারে)~
  16. ব্যাগ, ছোট-বড় দুইটি (থাকলে কাজে দিবে)
  17. মোবাইল চার্জার, টর্চ লাইট
এগুলো সাথে নিয়ে গেলে হবে। তবে সবার আগে সিট ঠিক করে সব নিবেন। হোস্টেলে গিয়ে কয়েকজনের সাথে কথা বলে নিবেন, তাহলে সেখানে থাকতে গেলে অতিরিক্ত কিছু লাগে কি না জেনে নিতে পারবেন।
2929 views

Related Questions