তাওবা করতে চাই?
আমি ইসলামে নিষিদ্ধ কিছু কাজের সাথে জড়িত। এখন আমি সেই কাজ গুলা করা থেকে নিজেকে বিরত রাখতে চাই। আমি চাই আল্লাহতালার কাছে তাওবা করে পূনরায় ইসলামে প্রবেশ করতে। আমি কি ভাবে তাওবা করতে পারি....!?? মানে তাওবা করার জন্য কী কোন নামায আছে...!?? যা আদায় করার পর আল্লাহতালার কাছে তাওবা করতে পারি....!??
1 Answers
আপনি নিজেকে অনেক ছোট ভাবছেন। আসলে এর দ্বারা আপনার মনের বড়ত্বের পরিচয়ই প্রকাশ করছে। দুআ করি আল্লাহ পাক আপনাকে তাঁর প্রিয় বান্দাদের অন্তর্ভূক্ত করে নিন। নিচে আপনার প্রশ্নের উত্তর সন্নিবেশিত করা হল।
মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন,
অবশ্যই আল্লাহ তাদের তওবা কবুল করবেন,যারা ভূলবশতঃ মন্দ কাজ করে,অতঃপর অনতিবিলম্বে তওবা করে; এরাই হল সেসব লোক যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ মহাজ্ঞানী, রহস্যবিদ।
আর এমন লোকদের জন্য কোন ক্ষমা নেই, যারা মন্দ কাজ করতেই থাকে,এমন কি যখন তাদের কারো মাথার উপর মৃত্যু উপস্থিত হয়, তখন বলতে থাকেঃ আমি এখন তওবা করছি। আর তওবা নেই তাদের জন্য, যারা কুফরী অবস্থায় মৃত্যুবরণ করে। আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। {সূরা নিসা-১৭-১৮}
তাওবা করার পদ্ধতি
তওবা হওয়ার জন্য শর্ত তিনটি। যথা-
১- গোনাহ ছেড়ে দেয়া।
২- গোনাহের কাজটি ভবিষ্যতে আর না করার দৃঢ় অঙ্গিকার করা।
৩- পূর্ব গোনাহের জন্য অনুতপ্ত হওয়া।
এ তিনটি কাজ পাওয়া গেলে এরই নাম তওবা।
মহানবী (সাঃ) বলেন, “যে ব্যক্তি কোন গুনাহ করে ফেলে অতঃপর উঠে ওযূ করে ২ রাকআত নামায পড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে ব্যক্তিকে আল্লাহ মাফ করে দেন।”
অতঃপর মহানবী (সাঃ) এই আয়াত তেলাওয়াত করেন:-
)وَالَّذِيْنَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوْا أَنْفُسَهُمْ ذَكَرُوا اللهَ فَاسْتَغْفَرُوْا لِذُنُوْبِهِمْ، وَمَنْ يَّغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ الله، وَلَمْ يُصِرُّوْا عَلَى مَا فَعَلُوْا وَهُمْ يَعْلَمُوْنَ، أُولَئِكَ جَزَاؤُهُمْ مَّغْفِرَةٌ مِّنْ رَّبِّهِمْ وَجَنَّاتٌ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الأَنْهَارُ خَالِدِيْنَ فِيْهَا(
অর্থাৎ, আর যারা কোন অশ্লীল কাজ করে ফেলে অথবা নিজেদের প্রতি জুলুম করে (পাপ করে) ফেলে অতঃপর সাথে সাথে আল্লাহকে স্মরণ করে নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে; আর আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবে? আর তারা জেনে-শুনে নিজেদের অপরাধের উপর হ্ঠকারিতা করে না। ঐ সকল লোকেদের পুরস্কার হল তাদের প্রতিপালকের কাছে ক্ষমা এবং সেই বেহেশ্ত যার পাদদেশে নদীমালা প্রবাহিত; সেখানে তারা চিরকাল বাস করবে। (সুনানে আব দাঊদ: হা. নং ১৫২১, সহিহ তারগিব: হা. নং ৬৭৭)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy