শয়তানকে অস্বীকার করলে কি মানুষ কাফের হয়ে যাবে?

আল্লাহকে অস্বীকার করলে তো মানুষ কাফের হয়ে যায়। কিন্তু শয়তানকে অস্বীকার করলেও কি কাফের হয়ে যায়? শয়তানের অস্তিত্ব অস্বীকার করলে ইসলামি আইনে শাস্তি কি শিরচ্ছেদ? হয়ে থাকলে কেন?
2876 views

1 Answers

হ্যাঁ, শয়তানের অস্তিত্ব অস্বীকার করলে মানুষ কাফের হয়ে যাবে। কারণ, শয়তানের অস্তিত্ব কুরআন ও হাদীসের অকাট্য দলিলের মাধ্যমে প্রমাণিত।আর শরীয়তের এমন বিষয় যা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত হয় তা অস্বীকার করার দ্বারা মানুষ কাফের হয়।এমন ব্যক্তিকে ইসলামে মুরতাদ বলা হয়। আর মুরতাদের শাস্তি শিরচ্ছেদ। কারণ,একজন মুরতাদ ইসলামী সমাজ ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ; তার দেখাদেখি আরও অন্য কেউ সেই মতবাদ গ্রহণ করার মাধ্যমে সামাজিকতা বিশৃঙ্খলায় পরিনত করবে।তাই মুরতাদের শাস্তি শিরচ্ছেদ করা হয়েছে।যেন আর অন্য কেউ এমন সাহসিকতার সুযোগ না পায়। কুরআনে শয়তানের অস্তিত্ব বিষয়ে আল্লাহ পাক বলেন,হে বনী-আদম শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে; যেমন সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে এমতাবস্থায় যে, তাদের পোশাক তাদের থেকে খুলিয়ে দিয়েছি-যাতে তাদেরকে লজ্জাস্থান দেখিয়ে দেয়। সে এবং তার দলবল তোমাদেরকে দেখে, যেখান থেকে তোমরা তাদেরকে দেখ না। আমি শয়তানদেরকে তাদের বন্ধু করে দিয়েছি, , যারা বিশ্বাস স্থাপন করে না।(সূরা আ'রাফঃ২৭)

2876 views Answered

Related Questions

Next steps