1 Answers
মুসলমানদের সামরিক শক্তি অর্জনের প্রয়োজনীয়তা ইসলামের মর্যাদা, সমুন্নতি ও অস্তিত্ব সবকিছু জিহাদ বা ইসলামিক আন্দলোনের উপর নির্ভরশীল। আর জিহাদের জন্য প্রয়োজন এমন একদল মর্দে মুমিন, যাঁরা জীবন বাজি রেখে ইসলাম ও মুসলমানের শত্রুদের বিরুদ্ধে বক্ষ পেতে দাঁড়াবে। আরো প্রয়োজন এমন অস্ত্রের, যা দেখে শত্রুপক্ষ যুদ্ধের আগে ভীত-সন্ত্রস্ত হবে এবং যার মাধ্যমে যুদ্ধের ময়দানে তাদেরকে পরাজিত করে ইসলামের বিজয় সুনিশ্চিত করা হবে। জিহাদ ইসলামের ওইসব গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিধানসমূহের একটি, যার উপর ইসলামের বিজয় ও মুসলমানদের সুরক্ষা নির্ভরশীল। এ কারনেই "নবী কারীম (সঃ) বলেছেন الجهاد ماض الي يوم القيامة অর্থাৎ, জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। " জিহাদের এই নিঃসীম গুরুত্বের কারণেই ইসলাম জিহাদের উদ্দেশ্যে দক্ষ জনশক্তি ও সামরিক সরঞ্জাম সংগ্রহের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেছে। জিহাদের প্রয়োজনীয়তা অপরিসীম। এ সম্পর্কে আল্লাহ তা'য়ালা পবিত্র কুরআনে এরশাদ করেছেন, "তোমরা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর পথে নিজেদের ধন-সম্পদ ও জীবনপণ করে জেহাদ করবে। এটাই তোমাদের জন্যে উত্তম, যদি তোমরা বোঝ। এর কারণে তিনি তোমাদের পাপরাশি ক্ষমা করবেন এবং এমন জান্নাতে দাখিল করবেন, যার পাদদেশে নদী প্রবাহিত এবং বসবাসের জান্নাতে উত্তম বাসগৃহে, আর এটা মহাসাফল্য এবং আরও একটি অনুগ্রহ দিবেন, যা তোমরা পছন্দ কর। আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং আসন্ন বিজয়। মুমিনদেরকে এর সুসংবাদ দান করুন। (সুরা আছ-ছফ, আয়াত নং ১১, ১২, ১৩)।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy