1 Answers
না। ইসলামে King শব্দটি নাজায়েজ নয়। King শব্দের অর্থ 'রাজা'। আর রাজতন্ত্র ইসলামে জায়েজ। রাসুল (সঃ) বলেন, আমার পর নবুওয়াতের খিলাফত ত্রিশ বছর থাকবে তারপর আল্লাহ যাকে ইচ্ছে তাকে রাজত্ব দিবেন (সহীহ জামে আল সগীর ৩২৫৭ হাদিস)। রাসুল (সঃ) অন্য হাদিসে বলেন, নবুওয়াতের খিলাফত ত্রিশ বছর থাকবে তারপর রাজতন্ত্রের যুগ আসবে (সহীহ জামে আল সগীর, ৩৩৪১ নাম্বার হাদিস)। এই হাদীসগুলো অকাট্যভাবে সহীহ। লক্ষ্য করুন, রাজতন্ত্রের যুগ আসবে রাসুল (সঃ) বলেছেন, অথচ, রাজতন্ত্র হারাম হওয়ার ব্যপারে রাসুল (সঃ) কোন কথা বলেননি। তার মানে, রাসুলের (সঃ)-এর কাছে রাজতন্ত্র অবশ্যই জায়েজ ছিল এবং তিনি স্বয়ং গোটা মুসলিম প্রধান সুলতান বা রাজা ছিলেন। হারাম ও হালালের মূলনীতি হল, যে ব্যপারে হারামের দলিল নেই তাই হালাল। আর রাজতন্ত্রর হারাম হওয়ার ব্যপারে নির্ভরযোগ্য একটা দলিলও নেই। এখন দেখুন রাজতন্ত্র জায়েজ হওয়ার দিনের আলোর মত স্পষ্ট হাদিসঃ রাসুল (সঃ) বলেন, "সুলতান হল পৃথিবীতে আল্লাহর ছায়া । যে সুলতানকে সম্মান করবে আল্লাহ তাকে সম্মান করবে। আর যে সুলতানকে অবমাননা করবে আল্লাহ তাকে অবমাননা করবেন।" ( সুনানে নাসাঈ) এই হাদিসটা কয়েকজন সাহাবী থেকে বর্ণিত হয়েছে, তারমধ্যে আবু বাকরাহ (রাঃ) বর্ণিত হাদিসকে ইমাম আলবানী (রহিঃ) হাসান সাব্যস্ত করেছেন তার "জিলাল আল জান্নাহ" বইতে। যদি রাজতন্ত্র হারাম হতো তাহলে রাসুল (সাঃ) "সুলতান" শব্দ ব্যবহার করতেন না, তখন তিনি "খলীফা" শব্দ ব্যবহার করতেন। তাই উক্ত হাদিস জলজ্যান্ত প্রমাণ রাজতন্ত্র জায়েজ হওয়ার।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy