2 Answers
কবিরা গুনাহের সংখ্যা নির্ণয়ে আলেমদের মাঝে যথেষ্ট মতানৈক্য রয়েছে।
→আব্দুল্লাহ ইবনে ওমর (রাঃ)-এর মতে, কবিরা গুনাহের সংখ্যা ৯টি। তাহলোঃ
- শিরক করা।
- হত্যা করা।
- মিথ্যারোপ।
- যিনা করা।
- যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া।
- যাদু।
- এতিমের সম্পদ ভক্ষণ করা।
- পিতা মাতার বাধ্য না হওয়া এবং,
- হেরেম শরীফে অন্যায় কোন কাজ করা।
→হযরত আলী (রাঃ)-এর মতে, কবিরা গুনাহ ১২টি। উল্লিখিত দশটি আর চুরি করা ও মদ খাওয়া৷
→হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ)-এর মতে, কবিরা গুনাহের সংখ্যা প্রায় সাতশ'।
জনাব, মোট কথা - কবিরা গুনাহ একটি আপেক্ষিক বিষয়। প্রত্যেক গুরুতর গুনাহ তদনিম্ন গুনাহের অনুপাতে কবিরা গুনাহ। অতএব, এক কথায় আমরা বলতে পারি যে, কবিরা গুনাহের সংখ্যা অসংখ্য।
গুনাহ দুই প্রকারঃ কবিরা গুনাহ ও সগিরা গুনাহ। কবিরা গুনাহকে আর ভাগ করা যায় না। শুধু এর মধ্যে আবার ছোট বড় পার্থক্য নির্ণয় করা যায়। কবিরা গুনাহের মধ্যে পৃথিবীতে যত রকমের গুনাহের কাজ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় গুনাহ মহান আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বা শরীক সাব্যস্ত করা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy