2 Answers
হত্যা-এর আরবী শব্দ হল - القتل— এ শব্দটি বাবে نصر - এর মাসদার। এটির আভিধানিক অর্থ হলোঃ প্রাণনাশ করা, মেরে ফেলা, ইত্যাদি। পরিভাষায়, কোন ব্যক্তিকে অস্ত্রশস্ত্র দ্বারা আঘাত করে অথবা, প্রাণনাশক দ্রব্য প্রয়োগ করে প্রাণবিয়োগ করাকে হত্যা (القتل) বলা হয়।
এছাড়াও - যবেহ অর্থে, কিসাস অর্থে, হত্যা অর্থে, জীবন্ত কবর দান অর্থে, লানত করা অর্থে ইত্যাদি ক্ষেত্রে (القتل) শব্দটি ব্যবহৃত হয়।
ইসলামের দৃষ্টিতে হত্যা বা (القتل) মোট ৪ প্রকার।
- قتل عمد — তথা, ইচ্ছাকৃত হত্যা।
- قتل شبه عمد — তথা, ইচ্ছাকৃত হত্যার সদৃশ হত্যা।
- قتل خطا — তথা, ভুলক্রমে হত্যা।
- قتل سبب — তথা, কারণিক হত্যা।
হত্যা শব্দের সমার্থক শব্দ প্রাণনাশ করা, বধ করা। কোন প্রাণকে নিজ ইচ্ছা বা অনিচ্ছায় প্রাণির দেহ বা শরীর থেকে প্রাণ নাশ করাকে হত্যা বলে। ইসলামের দৃষ্টিতে হত্যা করা মহা পাপ। ইসলামের মহান প্রবর্তক বিশ্বশান্তির মূর্ত প্রতীক হজরত মুহাম্মদ (সা.) এসে এ সবকিছু সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেন। বিদায় হজের ভাষণে তিনি অত্যন্ত কঠোরভাবে ঘোষণা করেন : হে মানবমণ্ডলী তোমাদের রক্ত, তোমাদের সম্পদ এই দিন ও এই মাসের মতো তোমাদের ওপর নিষিদ্ধ ও পবিত্র তোমাদের প্রভুর সঙ্গে সাক্ষাতের দিন পর্যন্ত। মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে অন্যায়ভাবে হত্যা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধ সম্পর্কে ইরশাদ করেন- 'যে ব্যক্তি কাউকে হত্যা করল সে যেন দুনিয়ার সব মানুষকেই হত্যা করল, আর কেউ কারও প্রাণ রক্ষা করলে সে যেন সব মানুষের প্রাণ রক্ষা করল (৫:৩২)'। অন্যায়ভাবে হত্যার শাস্তি সম্পর্কে আল্লাহতায়ালা ইরশাদ করেন- কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করলে তার শাস্তি জাহান্নাম, সেখানে সে স্থায়ী হবে এবং আল্লাহ তার প্রতি রুষ্ট হবেন, তাকে লা'নত করবেন এবং তার জন্য মহাশাস্তি প্রস্তুত রাখবেন (৪:৯৩)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy