1 Answers
বিজ্ঞান মনে করে, নিকটাত্মীয় বা কাজিনদের মধ্যে বিয়ে সম্মত নয়। বিজ্ঞানের ভাষায় - বিবাহের পরিণামে যে সন্তান হয়, তার মধ্যে জন্মগত ত্রুটি দেখা দেওয়ার ঝুঁকি বেশি। দ্য ল্যানসেট সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা নিবন্ধে বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন।
যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড শহরে বসবাসকারী পাকিস্তানি বংশোদ্ভূত জনগোষ্ঠীর মধ্যে এক গবেষণা চালিয়ে দেখা যায়, কাজিন বা নিকটাত্মীয়ের মধ্যে বিবাহের মাধ্যমে জন্মগ্রহণকারী সন্তানের জিনগত অস্বাভাবিকতার হার সাধারণ শিশুদের তুলনায় ৩০ শতাংশ বেশি। এসব অস্বাভাবিকতার মধ্যে নবজাতকের অতিরিক্ত আঙুল গজানোর মতো সমস্যা থেকে শুরু করে হৃৎপিণ্ডে ছিদ্র বা মস্তিষ্কের গঠন-প্রক্রিয়ায় ত্রুটি দেখা দিতে পারে। এ গবেষণায় নেতৃত্ব দেন লিডস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক "এয়ামন শেরিডান"।
জনাব! বিজ্ঞানীরা মনে করেন যে, রক্তের সম্পর্ক আছে এইরূপ ছেলে মেয়ের একসাথে বিয়ে হলে তাহলে তাদের সন্তান এর উপর এর খারাপ প্রভাব পরে । আর তারা যুক্তি দেখায়, চিকিৎসা বিজ্ঞানে বলা আছে - ইহার ফলে ব্লাড ক্যান্সারসহ বিভিন্ন জেনেটিক সমস্যা সন্তানের দেখা দিতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy