লা ইলাহা ইল্লাল্লাহু পড়লে কি হবে?
আমার কাল অর্থাৎ 28-12-2018 রেজাল্ট আউট | রেজাল্ট আউটের 1 দিন আগে এবং রেজাল্ট আউট এবং রেজাল্ট যখন বলবে তখন কোন দোয়া পড়ব ? আর যদি কোনো দোয়া না থাকে তাহলে রেজাল্ট যখন বলবে তখন পাইলা কালেমা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু এটি পড়লে কি হবে ? তাড়াতাড়ি উত্তরটি দিলে উপকৃত হবো (ইনশাল্লাহ্ )
1 Answers
(১) আল্লাহ তাআলা ইরশাদ করেন, ﻭَﻟِﻜُﻞّٖ ﺩَﺭَﺟَٰﺖٞ ﻣِّﻤَّﺎ ﻋَﻤِﻠُﻮﺍْۖ ﻭَﻟِﻴُﻮَﻓِّﻴَﻬُﻢۡ ﺃَﻋۡﻤَٰﻠَﻬُﻢۡ ﻭَﻫُﻢۡ ﻟَﺎ ﻳُﻈۡﻠَﻤُﻮﻥَ ‘আর সকলের জন্যই তাদের কর্ম অনুসারে মর্যাদা রয়েছে। আর আল্লাহ যেন তাদেরকে তাদের কর্মের পূর্ণ প্রতিফল দিতে পারেন। আর তাদের প্রতি কোন যুলম করা হবে না।’ (সূরা আল-আহকাফ ১৯) (২) আল্লাহর উপর ভরসা করতে হবে, তিনিই সকল কাজে সফলতা দান করেন, তাই তিনি অবশ্যই আমাকে সফলতা দিবেন। আল্লাহ তাআলা বলেন, ﻭَﻣَﻦْ ﻳَﺘَﻮَﻛَّﻞْ ﻋَﻠَﻰ ﺍﻟﻠَّﻪِ ﻓَﻬُﻮَ ﺣَﺴْﺒُﻪُ ‘যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট।’ (সূরা ত্বলাক : ৩) (৩) মহান আল্লাহর নিকটে বিনয়ের সাথে দোয়া করতে হবে। প্রয়োজনে “সালাতুল হাজত” পড়ে দোয়া করা যেতে পারে। উল্লেখ্য, বিশেষ কোন হালাল চাহিদা পূরনের জন্য আললাহ’র উদ্দেশ্যে দুই রাকাত নফল নামাজ আদায় করাকে “সালাতুল হাজত” বলা হয়। (ইবনু মাজাহ ১৩৮৫) হুযায়ফা রাযি. বলেন, ﻛَﺎﻥَ ﺍﻟﻨَّﺒِﻰُّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﺇِﺫَﺍ ﺣَﺰَﺑَﻪُ ﺃَﻣْﺮٌ ﺻَﻠَّﻰ ‘রাসূলুল্লাহ ﷺ যখন কোন সংকটে পড়তেন, তখন নামাজে রত হতেন’। (আবু দাউদ ১৩১৯) এই নামাজের আলাদা কোনো নিয়ম নেই। স্বাভাবিক নামাজের মতোই উত্তমভাবে অজু করে দুই রাকাত নফল নামাজ পড়বে। নামাজ শেষে নিজের মনের কথা ব্যক্ত করে আল্লাহর নিকট দোয়া করবেন।