1 Answers
পবিত্র কুরআন শরীফে আল্লাহ তায়ালা হযরত ঈসা (আঃ)-এর চারটি মু'জিযা তুলে ধরেছেন। সেগুলো হলোঃ (১) আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করা। (২) জন্মান্ধকে দৃষ্টি ফিরিয়ে দেয়া ও কুষ্ঠ রোগীকে আরোগ্য দান করা। (৩) মাটি দ্বারা পাখি তৈরি করে তাতে রূহদান করা। (৪) কে কি খেয়েছে, ঘরে কি সঞ্চয় করে রেখেছে, তা তিনি বলে দিতে পারতেন। এ চারটি মু'জিযা সম্পর্কে আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেছেনঃ "আর বনী ইসরাঈলদের রাসূল বানাবেন (সে বলবে) ‘নিশ্চয় আমি তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি যে, অবশ্যই আমি তোমাদের জন্য কাদামাটি দিয়ে পাখির আকৃতি বানাব, অতঃপর আমি তাতে ফুঁক দেব। ফলে আল্লাহর হুকুমে সেটি পাখি হয়ে যাবে। আর আমি আল্লাহর হুকুমে জন্মান্ধ ও কুষ্ঠ রুগীকে সুস্থ করব এবং মৃতকে জীবিত করব। আর তোমরা যা আহার কর এবং তোমাদের ঘরে যা জমা করে রাখ তা আমি তোমাদেরকে জানিয়ে দেব। নিশ্চয় এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে, যদি তোমরা মুমিন হও।" (সুরা আল-ইমরান, আয়াত নং ৪৯)। এছাড়াও, হাদীসে ও সীরাতে তাঁর জীবনের আরো কিছু ঘটনাকে মু'জিযা বলে আখ্যায়িত করা হয়েছে । তাহলোঃ (১) পিতাবিহীন তাঁর জন্মলাভ। (২) দোলনায় থেকে শিশু অবস্থায় মানুষের সাথে কথা বলা। (৩) জীবিত অবস্থায় তাকে আকাশে উত্তোলন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy