1 Answers

হযরত ওসমান (রাঃ)-এর খিলাফতের শেষ ৬ বছর ছিল সংকটময়। রাষ্ট্রের মধ্যে রাজনৈতিক অস্থিরতা, অচলাবস্থা ও গোলযোগপূর্ণ অবস্থার সৃষ্টি করা হয়। তাঁর বিরোধীরা নানা অজুহাত দেখিয়ে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দেয়। অবশেষে তাকে তথা হযরত ওসমান (রাঃ)-কে নির্মমভাবে হত্যা করা হয়। হযরত ওসমান (রাঃ)-এর হত্যাকান্ড ইসলামের ইতিহাসে সবচেয়ে বেদনাদায়ক ঘটনা। হযরত ওসমান (রাঃ)-এর হত্যার পরোক্ষ কারণ হলোঃ- হযরত ওসমান (রাঃ)-এর ইনতিকালের পর মুসলমানদের মধ্যে স্বার্থপরতা, বৈষম্য, গোত্রীয় কোন্দল, ধর্মের প্রতি শৈথিল্যভাব ইত্যাদি দেখা দেয়। এসবের কারণে হযরত ওসমান (রাঃ)-এর খিলাফতের সময় নানা রকম অসন্তোষ ও বিদ্রোহ দেখা দেয়। যার ফলে ইসলামের মহান তৃতীয় খলিফার করুণ পরিণতি ঘটে। এটিই ছিলো একমাত্র হযরত ওসমান (রাঃ)-এর হত্যার প্রধান পরোক্ষ কারণ। এছাড়াও- গণতান্ত্রিক শাসনের অপব্যবহার, আদর্শচ্যুতি ও বিজ্ঞ সাহাবীদের অনুপস্থিতি, হাশেমী ও উমাইয়া দ্বন্দ্বের পুনরাবৃত্তি, কুরাইশ ও অ-কুরাইশদের মধ্যে দ্বন্দ্ব, অমুসলিম সম্প্রদায়ে অসন্তোষ, আনসার ও মুহাজিরদের মধ্যে বিভেদ, কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে অসন্তোষ ইত্যাদি ছিল হযরত ওসমান (রাঃ)-এর হত্যার পরোক্ষ কারণ।             

2780 views

Related Questions