আমার এ এধরনের পরিস্থিতিতে কি করা উচিত?
সেদিন একজন পাগলিকে দেখতে পেলাম দূরে বসে থাকা একজনের খাওয়ার দিকে তাকিয়ে থাকতে। অনেকেই পাগলিটাকে দেখে মজা নিচ্ছিল। আমি তাকে ডেকে দূরে নিয়ে গিয়ে তার হাতে খাওয়ার জন্য কিছু টাকা দিয়েছিলাম, প্রথমে ভয় পেলেও পরে নিয়েছিল। কিন্তু বাসায় আসার সময় আমার মনে হলো, টাকা না দিয়ে তাকে খাওয়ার কিছু কিনে দেওয়া উচিত ছিল। আমি কি খুব ভুল করেছি?
2548 views
2 Answers
আপনার টাকা দিয়ে পাগলিটা নিজের ইচ্ছা মত খাবার কিনে খেতে পারবে। তবে খাবার কিনে দিলে বেশি ভাল হত। কারণ টাকা গুলার জন্য কেউ তাকে ঠগাতেও পারে।পরবর্তী তে দিলে তাকে টাকা না দিয়ে খাবার কিনে দিবেন।
2548 views
Answered
যদিও তাকে খাওয়ানো উচিৎ ছিল, কিন্তু আপনি টাকা দিয়ে কোন ভুল করেননি। বরং সাহায্য করতে পেরে আপনার গর্বিত অনুভব করা উচিৎ। এরকম সেন্সেটিভ কাজ মাঝে মাঝেই হয়ে থাকে। কাছ শেষে মনে হয় আর একটু আপডেট করতে পারলে বুঝি ভালো হতো। এই ঘটনা থেকে আপনার বোঝা উচিৎ এর পর যেকোন কাজ করার আগে আরেকবার ভালো করে ভাবা উচিৎ- কাজটির আরো কী কী উন্নয়ন করা সম্ভব। যাইহোক এরপর থেকে বিষয়গুলো মাথায় নিবেন, তাহলে পরে আর দূর্ভাবনার প্রবলেমে পড়তে হবে না।
2548 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy