এই হাদীস দুইটির ব্যাখা জানতে চাই?
নবীজী বলেছিলেন, "যতদিন পৃথিবীতে দু’জন লোকও অবশিষ্ট থাকবে, ততদিন শাসনভার কুরাইশদের হাতেই থাকবে "(বুখারী)। যে কুরাইশদের অপদস্থ করার ইচ্ছে করবে, আল্লাহ্ তাকে অপদস্থ করবেন (তিরমিযী)।
2733 views
1 Answers
প্রথম হাদিসের ব্যাখ্যায় ফাতহুল বারী শরহু সহিহুল বুখারী ১৩তম খন্ডে যা আছে তা হলো এই;
(১)হাদিসটির বাহ্যিক অর্থ উদ্দেশ্য;অর্থাৎ শেষ যুগে তাদের শুধু দুজন লোক অবশিষ্ট থাকবে; তাঁদের একজন আমির অপরজন তার অনুগত থাকবে,আর সমস্ত লোক তাদের অধিনস্ত হবে।
(২) কুরাইশী ছাড়া অন্য কাউকে খলিফা নামকরণ করা যাবেনা।
(৩)পৃথিবীর কোন এক প্রান্তে কুরাঈশদের খলিফা থাকবে।
দ্বিতীয় হাদিসের ব্যাখ্যায় আততানবীর শরহুল জামায়িস সগীরে আছে;
এখানে কুরাইশ বলতে তাঁদের মধ্যে যাঁরা মুমিন তারা উদ্দেশ্য।কারণ তাঁরা রাসূলের সঃ বংশের উর্ধ্বতন, তাই তাঁরা সম্মানের পাত্র। সুতরাং যারা শরয়ী কোন কারণ ছাড়াই তাদের অপমান করার ইচ্ছা করবে, আল্লাহ পাকের পক্ষ হতে তারা লাঞ্চিত হওয়ার যোগ্য হবে।
2733 views
Answered