সহবাস করার ৪দিন পর পিরিয়ড হইছে কিন্তু এই মাসে এখনো হয়নি,কি করা প্রয়োজন?

গত ১৩দিন আগে প্রশ্নটা করছিলাম। আমার ওইফের সাথে সহবাস করার ৪দিন পর পিরিয়ড় হয়। কিন্তুু পরের মাসে আর পিরিয়ড় হয়নি তাই ৪টা ইসোভেন্ট ২০০ mg খাইছিলো। সামান্য ব্লিডিং হইছিল এরপর এখনো পিরিয়ড় হয়নি। কি করনিয় এখন আমার??
2923 views

1 Answers

ভাই আমি  আপনার  ঐ প্রশ্নের উত্তরে বলেই দিয়েছিলাম এই  ইসোভেন্ট ২০০ mg  পিল খাওয়ানো হয় গর্ভপাত করার ক্ষেত্রে।  আর এই পিল খাওয়ানোর ফলে কয়েক দিন পর মাসিকের রক্তক্ষরণ হলেও  পরবর্তী মাসিক  একটু দেরিতে হয় কেনো না এই পিলে পার্শ্বপ্রতিক্রিয়া বিদ্যমান। যার প্রভাবের কারনে মাসিক কয়েক দিন পিছিয়ে যায়। 

তবে এই পিল খাওয়ানোর পর কিছু দিন পর মাসিক হলে আর প্রেগন্যান্সি থাকার সম্ভাবনা থাকে না। কিন্তু পরের মাসের মাসিক মিস হওয়ার কারন হলো ঐ পিল খাওয়ায়।  আপনি ভুল করেছেন মাসিক মিস হওয়াতে আবার  ৪ টা পিল খাওয়ায়। আর মাসিক বন্ধ হলেই যে ইসোভেন্ট বা অন্য পিল খেতে হবে তা কিন্তু নয়।  যেহেতু এ মাসে মাসিক মিস হয়েছে তবুও কয়েক দিন অপেক্ষা করা উচিৎ ছিলো তার পর গাইনি ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা নিতেন।

তবে যেহেতু খেয়েই ফেলেছেন সেক্ষেত্রে আবারো সামান্য মাসিকের রক্তক্ষরণ হয়ে পরবর্তীতে মাসিকের সময় পিছিয়ে যেতে পারে । অপেক্ষা করুন মাসিক হবে তবে মাসিক ক্লিয়ার নাও হতে পারে । আর জেনে রাখুন এই esovent 200mg পিলের পার্শ্বপ্রতিক্রিয়া গুলো:- 

  1. পেটে ব্যথা
  2. ভারি মাসিক প্রবাহ
  3. অতিসার
  4. বমি বা বমি বমি ভাব
  5. ভারি যোনি রক্তপাত
  6. কোষ্ঠকাঠিন্য
  7. খাদ্যনালী গ্যাস জমে
  8. বদহজম
  9. চামড়া লাল লাল ফুসকুড়ি।
৪ টি পিল খাওয়াতে এই পার্শ্বপ্রতিক্রিয়া গুলো প্রভাব ফেলতে পারে সে দিকে লক্ষ রাখবেন। তবে অধিক হারে প্রভাব ফেললে অবশ্যই গাইনি ডাক্তারের চিকিৎসা নিবেন।

  • আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি।
2923 views Answered

Related Questions

Next steps