2 Answers

আমার জানামতে, বাংলাদেশের মধ্যে সবচেয়ে দ্বীনি তা'লিমী প্রতিষ্ঠান হলো "ছারছীনা দারুস্সুন্নাত কামিল মাদরাসা"। আলহাজ্ব হযরত মাও. শাহ্ সূফী নেছারুদ্দীন আহমাদ (রহঃ) শতাব্দীর ঐতিহ্যবাহী "ছারছীনা দরবার শরীফ" এর প্রথম পীর সাহেব ও প্রতিষ্ঠাতা। দ্বীনি তা'লীমের ক্ষেত্রে সারা বাংলাদেশে এ প্রতিষ্ঠানটি অনন্য মর্যাদা লাভ করেছে। এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল পিরোজপুর জেলায় অবস্থিত।

3005 views Answered

বাংলাদেশের সর্ববৃহৎ ও শ্রেষ্ঠ দ্বীনি মাদরাসা, আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম, বা হাটহাজারী মাদ্রাসা বাংলাদেশের একটি কওমী শিক্ষা প্রতিষ্ঠান; যা বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অবস্থিত। বাংলাদেশের সর্ববৃহৎ ও সর্বপ্রাচীন এ শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় ১৮৯৬ সালে (হিজরী ১৩১০ সনে)।এই শিক্ষা প্রতিষ্ঠানটি দারুল উলুম দেওবন্দের পাঠ্যসূচী দ্বারা শিক্ষাক্রম প্রবর্তন করে। এই শিক্ষা প্রতিষ্ঠানটি ভারতীয় উপমহাদেশে ইসলাম শিক্ষার অন্যতম একটি প্রতিষ্ঠান।

3005 views Answered

Related Questions

Next steps