অষ্টম শ্রেনী থেকে আমি যদি 4পয়েন্টের উপরে পাই তাহলে আমি কোনটি নিয়ে পড়ালেখা করতে পারি 1)সাইন্স 2)আর্টস 3)কমার্স ?
6 Answers
এছাড়াও আপনি যেকোন বিষয় নিয়ে পড়তে পারেন ।
৪ পয়েন্টের উপরে পয়েন্ট আসলেই যে বিজ্ঞান শাখায় যেতে হবে. তা একদম ভুল ধারনা। পড়াশোনার প্রতি আগ্রাহ, ধ্যান, সাধনা, গণিত এবং বিজ্ঞানে খুবই পারদর্শী এবং পড়ার টেবিলে সময় কাটাতে পারলে বিজ্ঞান শাখা নিতে পারেন। তানাহলে বাকি দুটো শাখা থেকে চুজ করুন। তবে আপনি ডাক্তার হতে চাইলে অবশ্যই বিজ্ঞান শাখা নিয়ে পড়তে হবে। আর স্বপ্ন থাকাটা ভালো, পূরণ করা হাজারগুণ কঠিন। আপনি শুধু ডাক্তার হওয়ার জন্য বিজ্ঞান বিভাগ বেছে নিলেন কিন্তু অতটা পারদর্শী নন, তাহলে কিছুতেই সফল হতে পারবেন না। JSC পয়েন্ট না দেখে নিজে কতটা উপযুক্ত- তা যাচাই করে বিভাগ নির্বাচন করুন।
ডাক্তার হতে আপনাকে বিজ্ঞান বিভাগে পড়তে হবে। আর JSCতে 4 পয়েন্টের পাওয়া ছাত্র মনে হয়না ততোটা মেধাবী।কারন ডাক্তার হতে আপনাকে অসংখ্য মেধাবী হতে হবে। আর SSC,HSC মিলে মোট 9 পয়েন্ট হলেই কেবল পরিক্ষা দেওয়ার যোগ্যতা লাভ করবেন।তাহলে বুঝতেই পারছেন কতটা মেধাবী হতে হবে। **তাই আপনি যদি গনিতে ও ইংরেজিতে ভালো হন তবে বিজ্ঞান নিবেন।নইলে আর্টস/কমার্স নেওয়াই যথার্থ হবে। তবে আপনার যদি দীর্ঘ বাসনা থাকে তবে বিজ্ঞান নিতে পারেন।
আপনি যেহেতু বড় হয়ে ডাক্তার হতে চান,তাই আপনার সায়েন্স বিভাগে পড়া উচিত।আর যদি আপনি জেএসসিতে 4 পয়েন্টের উপরে পান তাহলে নবম-দশম শ্রেনিতে সায়েন্স বিভাগে পড়তে পারেন।
বিষয়টা এমন না যে, আপনি কত পয়েন্ট পেয়েছেন তার উপর নির্ভর করে বিভাগ নির্বাচন করবেন। আপনি কোন বিভাগ নিয়ে পড়বেন সেটা নির্ভর করে আপনার লক্ষ্য এবং সক্ষমতার উপর। কারন আপনার লক্ষ্য হচ্ছে ডাক্তার হওয়া, কিন্তু আপনি গনিত বা বিজ্ঞান বিষয়ে তেমন ভালো না কিংবা পরিশ্রম করতে পারবেন না। তাহলে আপনার উচিত হবে কমার্স কিংবা আর্টস নেয়া। আবার কমার্স কিংবা আর্টস নিলে যে পরিশ্রম করা লাগবে না তা কিন্তু একদম নয়। যে বিভাগই নেন না কেন, মনোযোগ দিয়ে পড়তে হব এবং পরিশ্রম করতে হবে। দুই বছর আছে ভেবে সময় নষ্ট করা যাবে না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy