1 Answers
মুক্তিযুদ্ধের ক্ষেত্রে যুবসমাজের ভূমিকা অপরীসিম। ১৯৭১ সালের কালো দিনগুলোতে সংগ্রামী যুবসমাজের ব্যাপক ভূমিকা জাতি আজও ভুলতে পারে নি। ১৯৭১ সালে যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই সচেতন যুবসমাজ স্বাধীনতার জন্য কাজ করে আসছিল। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য, নুরে আলম সিদ্দিকী, আ স ম আবদুর রবদের নেতৃত্বে স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ স্লোগান-মিছিলে আওয়াজ তুলে যুবসমাজই সারাদেশে মানুষের মাঝে মুক্তিযুদ্ধের পক্ষে জাগরণ তৈরি করেছিল। ১৯৭১ সালে দল-মতের উর্ধ্বে ন্যায় সঙ্গত কোটা সংস্কার ও আন্দোলনের ক্ষেত্রে যুব সমাজ বিশেষ ভূমিকা পালন করেছে। এছাড়াও, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় যুবসমাজের অগ্রণী ভূমিকার কথা দেশবাসীর চিরকাল মনে থাকবে। পশ্চিমা শাসকগোষ্ঠী সেদিন আমাদের মাতৃভাষাকে এ পৃথিবী থেকে বিদায় করার ষড়যন্ত্রে বিভোর ছিল- বাংলা মায়ের দামাল ছেলেরা সেদিন ঢাকার রাজপথে তাদের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠা করেছে। অপরদিকে, ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচনে যুবসমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে। এককথায়, ১৯৭১ সালের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে সংগ্রামী যুবসমাজ যে স্মরনযোগ্য অবদান রেখেছে, তা জাতি চিরদিন চিরস্থায়ীভাবে মনে রাখবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy